কুড়িগ্রামে সাজিরন বেওয়াকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সহায়তা প্রদান
মোঃ সাইফুর রহমান
কুড়িগ্রাম প্রতিনিধি॥
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দিগদারি পঞ্চায়েতপাড়া গ্রামের সাজিরন বেওয়া কে আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নাগেশ্বরী উপজেলা প্রশাসন খাদ্যসহ নগদ টাকা প্রদান করেন।
জাতীয় পরিচয়পএ অনুযায়ী ৯৯ বছর বয়সী সাজিরন বেওয়া কোন রকম করে হাটা চলা করেন৷ সাজিরন বেওয়া তাঁর মেয়ে ভিক্ষা করে কোন রকমে জীবন যাপন করেন।কিন্তু বয়সের ভারে এখন তিনি ভিক্ষা করতে পারেন না।বর্তমানে তাঁর মেয়ের ভিক্ষার আয়ে সংসার চলে।
গত ১ সপ্তাহ থেকে সাজিরন বেওয়ার অসহায়ত্বের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি হলে জেলা ও উপজেলা প্রশাসনের নজরদারিতে আসে।পরে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের উদ্যোগে সাজিরন বেওয়াকে খাদ্য ও নগদ টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি,মহিলা সদস্য নওরোজ জাহান প্রমুখ।
এসময় সাজিরন বেওয়া আর্থিক সহায়তা পেয়ে খুশি হয়ে উপজেলা প্রশাসনের জন্য দোয়া করেন।
ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি বলেন আমার পক্ষ থেকে সাজিরন বেওয়াকে সহায়তাসহ সার্বক্ষণিক তদারকি করা হয়। আজ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হলো এজন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।
নাগেশ্বরী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম বলেন সাজিরন বেওয়ার পাশে আমরা উপজেলা প্রশাসন সবসময় পাশে আছি।
এসময় নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জানান আমরা এই দরিদ্র সাজিরনের বেগম খবর পেয়ে তাঁকে সহায়তার জন্য দ্রুত ছুঁটে আসি।