Columbus, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর আশাবাদ বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে চীনের বিনিয়োগ আগ্রহ তারেক রহমানকে ঘিরে দিল্লির জোড়া আমন্ত্রণ—কী বার্তা? দণ্ডিতদের ফেরাতে ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত র‍্যাব বিলুপ্ত, নতুন নামে এসআরবির যাত্রা মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে জরিমানা জুড়ীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু যে দেশে সুযোগে সবাই চোর, সে দেশে কী করে উদিত হবে সোনালী ভোর? নোয়াখালীতে ৩৫ জলাশয়ে ২৫০ কেজি কার্পের পোনা অবমুক্ত পাহাড়-টিলা ও বনাঞ্চল এলকা কেটে বেপরোয়া রিসোর্ট তৈরি ; কারা করছে এসব রিসোর্ট জানেনা সরকার, নেই কোন নিয়মনীতি ও তদারকি দেশের অতি ধনাঢ্য ব্যবসায়ীদের একটি বড় অংশ চা বাগান মালিক শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও নকল বিড়ি জব্দ নেত্রকোণায় গাঁজাসহ দুই নারী ও এক যুবক আটক বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধারসহ বিভিন্ন দাবিতে কলমাকান্দায় ইউএনও কার্যালয় ঘেরাও শিক্ষার্থীদের এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে জাপান গেলেন সেনাবাহিনী প্রধান
হোম বাংলাদেশ মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে জরিমানা

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে জরিমানা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:১৯ এএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ 3
মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে জরিমানা

মাহিদুল ইসলাম

মৌলভীবাজার প্রতিনিধি॥


জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নগরীতে শৃঙ্খলা ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।


আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) মৌলভীবাজার নগরীর কোর্ট রোড ও শমসেরনগর রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে নগরীর কোর্ট রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে কোর্ট রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


এছাড়া নগরীর শমসেরনগর রোড এলাকায় দোকানের বিভিন্ন মালামাল দোকানের বাইরে সড়কের ওপর রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও যানজটের পরিস্থিতি তৈরির দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইনে ১টি মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করেন।


অভিযানকালে খাদ্যদ্রব্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সড়ক ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত রাখার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।


এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নগরীর সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে মৌলভীবাজার জেলা প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।