Columbus, ০১ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
বিমানবন্দরে বিতর্কিত ঘটনার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ভিডিও, নিন্দা ও প্রতিবাদ ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাংবাদিক আলিফ হত্যা মামলায় ডিবির অভিযানে আরো দুজন গ্রেপ্তার যশোরে পথসভায় বিএনপির উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান, গণভোটের গণরায় অস্বীকারের মাশুল আপনাদের দিতে হবে চিত্রশিল্পী মুরারি মুরলী মোহনের প্রদর্শনীতে ‘শ্রমজীবী মানুষের বন্দনা’ যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল যশোর বোর্ডে শতভাগ ফেলের তালিকায় ১৬ প্রতিষ্ঠান, ৩ কলেজে শতভাগ পাস বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড অন্যায়, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে যুবদলকে অতন্দ্র প্রহরী হতে হবে: এমপি ফখরুল ইসলাম কোম্পানীগঞ্জে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল: কলেজ ৩৭.৬৫%, হাজারী হাট বিএম কলেজ (কারিগরি) ৭৫%,মাদ্রাসা ৬৫.২৫% কুমিল্লা বোর্ডে এইচএসসি ফলে তলানিতে নোয়াখালী, পাসের হার মাত্র ৩৮.৯০ শতাংশ সৌদি আরবে নিহত পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আরব আমিরাতে এক বাংলাদেশির মৃত্যু সাপের কামড়ে রোগির চিকিৎসায় গাফিলতির কারণে মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর অভিযোগ
হোম › বাংলাদেশ › নওগাঁর পোরশায় ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

নওগাঁর পোরশায় ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৭ এএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ 58
নওগাঁর পোরশায় ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩



নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাতে সরাইগাছী-আড্ডা সড়কের পাশে একটি আমবাগানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের আক্তারুলের ছেলে সৈয়বুর (২৬), একই গ্রামের তোহুরুলের ছেলে আব্দুল্লাহ ওরফে পলাশ (২২) এবং তারাপুর পোড়াপাড়া গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে দেলোয়ার (২২)।


পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল ডিবির একটি দল। এ সময় গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, সরাইগাছী-আড্ডা সড়কের পাশে মজিদ নামের এক ব্যক্তির আমবাগানের সামনে কয়েকজন মাদক বিক্রির জন্য অবস্থান করছেন।


তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তিনজনকে আটক করে। তাদের কাছে থাকা প্লাস্টিকের চটের বস্তা তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, দুটি পোটলায় খাকি রঙের টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ কেজি ৯০০ গ্রাম করে মোট ৫ কেজি ৮০০ গ্রাম এবং নীল পলিথিনে মোড়ানো আরও তিনটি পোটলা থেকে ১ কেজি ৪০০ গ্রাম করে মোট ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পাঁচটি পোটলা থেকে উদ্ধার করা গাঁজার মোট পরিমাণ ১০ কেজি।


পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা পরস্পরের যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে গাঁজা নিয়ে পোরশায় এসেছিলেন। পরে আমবাগানের সামনে সেটি বিক্রির জন্য অপেক্ষা করছিলেন।


পুলিশের তথ্য অনুযায়ী, আটক সৈয়বুর ও আব্দুল্লাহ ওরফে পলাশের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা রয়েছে।


এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।