Columbus, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
শেখ হাসিনার ফেরা নিয়ে ভাইরাল অডিও, ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর ভারতে থাকা দণ্ডপ্রাপ্তদের নিয়ে দিল্লির সহযোগিতা চাইল ঢাকা আদালতের আদেশে নতুন ব্যালট-মেইল বিধি স্থগিত, USPS সেবা চালু বন্ধু, এই তথ্যের ভিত্তিতে নিউজ পোর্টালের জন্য একটি পরিষ্কার ও প্রফেশনাল রিপোর্ট এভাবে করা যায়: বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কুড়িগ্রামে সাজিরন বেওয়াকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সহায়তা প্রদান ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর আশাবাদ বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে চীনের বিনিয়োগ আগ্রহ তারেক রহমানকে ঘিরে দিল্লির জোড়া আমন্ত্রণ—কী বার্তা? দণ্ডিতদের ফেরাতে ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত র‍্যাব বিলুপ্ত, নতুন নামে এসআরবির যাত্রা মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে জরিমানা জুড়ীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু যে দেশে সুযোগে সবাই চোর, সে দেশে কী করে উদিত হবে সোনালী ভোর?
হোম জাতীয় নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:২৯ এএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ 27
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

আখতারুজ্জামান

নরসিংদী প্রতিনিধি॥


স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।


বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত Arald Gulbrandsen-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।


বৈঠকে স্থানীয় সরকার ব্যবস্থা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কারিগরি সহায়তা এবং স্থানীয় সরকারে নারীদের অংশগ্রহণ বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


মন্ত্রী বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতা ও কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে নরওয়ের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। একই সঙ্গে স্থানীয় সরকারে নারীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।


বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড Alexander Falck-Bilden, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।