Columbus, ০৪ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে দ্রুত বেতনকাঠামো পুনর্বিন্যাসের আহ্বান জামায়াত আমিরের পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী সিএনএনের বিশ্লেষণ: ট্রাম্পের ভুল হিসাবে নজিরবিহীন পরাজয়, সামনে আরও বড় বিপদ হাউস, সিনেট ও গভর্নর: তিন ক্ষেত্রেই এগিয়ে ডেমোক্র্যাটরা, হাউসে ২৪১, সিনেটে ৫৪ নিউইয়র্ক স্টেট সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস ‘ইনশাআল্লাহ এখন আলহামদুলিল্লাহ’: বিজয় ভাষণে আরবি শব্দে কৃতজ্ঞতা যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটরের বিজয়ের পর প্রথম ভাষণে ইলহান ওমর: ঘৃণা ও ভয়ের রাজনীতির জবাব ব্যালটে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক মার্কিন কংগ্রেসে মুসলিম প্রার্থীদের বড় জয়, সিনেটে আবদুল এল-সাইয়েদ কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ: হাউসে ২৩৩, সিনেটে ৫৪ আসন কানেকটিকাট স্টেট সিনেটে বিপুল ব্যবধানে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত এমডি মাসুদুর রহমান জর্জিয়া স্টেট সিনেটে আবারও নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান মার্কিন মধ্যবর্তী নির্বাচন: প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, সিনেটে লড়াই চলছে কাঁঠালবাড়ী-হলোখানায় জামাল সীড ও জুয়েল সীডের উদ্যোগে কৃষক-ব্যবসায়ীদের মতবিনিময় সভা অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর: কুষ্টিয়ায় ফাইভ স্টার ব্রিকস-এর চিমনি উচ্ছেদ
হোম › জাতীয় › পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৯ এএম, ০৪ নভেম্বর, ২০২৬ 26
পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক ও প্রকাশক

পোশাকশিল্পে চলমান সহিংসতার পেছনে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পোশাক খাতে যা ঘটছে, তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়; বরং সাধারণ শ্রমিকদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা, ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী অপচেষ্টা।


বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬’-এর খসড়া পর্যালোচনাবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সহিংসতায় সাধারণ শ্রমিকেরা নন, শ্রমিক আন্দোলনের নামে কিছু বহিরাগত ও অশ্রমিক ব্যক্তি হামলা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কাজ চালাচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, তদন্তে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের আমলের কয়েকজন পোশাক কারখানার মালিক, সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর রাজনৈতিক এজেন্ডা এর পেছনে কাজ করছে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত চক্রান্ত বাস্তবায়নের চেষ্টাও চলছে বলে অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের বিস্তারিত বা অভিযুক্তদের নাম তিনি উল্লেখ করেননি।


মজুরি বোর্ড প্রসঙ্গে মন্ত্রী জানান, শ্রমিকদের প্রধান দাবি ছিল ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠন। শ্রমিকপক্ষের প্রতিনিধির নাম পেতে কিছুটা দেরি হলেও বোর্ড গঠিত হয়েছে এবং এর প্রথম সভাও হয়েছে। সিনিয়র জেলা জজ পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে গঠিত এ বোর্ডে মালিক ও শ্রমিক—দুই পক্ষেরই প্রতিনিধি রয়েছেন। আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরিকাঠামো কার্যকরের লক্ষ্যে কাজ চলছে।


আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, অনেক সদস্য গুরুতর আহত হয়েও সংযম দেখিয়েছেন। তবে এ সুযোগে মাফিয়া ও অপরাধী চক্রকে কোনো ছাড় দেওয়া হবে না। সরকার এ ধরনের সহিংসতা কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছে।


সম্প্রতি সরকার পোশাক কারখানার মালিক ও শ্রমিকনেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছে উল্লেখ করে তিনি বলেন, দুই পক্ষই স্বীকার করেছে যে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড সাধারণ শ্রমিকদের আন্দোলন নয়। শ্রমিকদের গুজব ও উসকানিতে কান না দিয়ে অবিলম্বে কাজে ফেরার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


এদিকে বর্তমান ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে গত শনিবার থেকে গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও মিরপুরে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে।


সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর আটক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁকে আটক করা হয়ে থাকলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আইন অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হবে।