অনলাইন, ১১ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের সংসদীয় দায়িত্ব বাড়ল বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা অতিক্রম না করে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, একদিনে হাসপাতালে ১,৪৯২ বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় ট্রেন চালুর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেই চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক আটক ৫০ সংসদীয় কমিটি গঠন, বিরোধীদের ক্ষোভ র‍্যাব বিলুপ্তির বিল সংসদে পাস, গঠিত হচ্ছে নতুন এসআরবি শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মুখপোড়া হনুমানের মৃত্যু কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে আত্মহত্যা করলো তরুণী শ্রীমঙ্গলে আন্তঃজেলা সদস্য ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩জন গ্রেপ্তার নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকায় আবারও রাজপথে আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের তৎপরতা, ‘জয় বাংলা’ স্লোগান ব্রিটিশ টোব্যাকোর পুরোনো ভবনে আগুন, অল্পের জন্য রক্ষা বৈদ্যুতিক সাবস্টেশন ভয়াবহ ফেরি অগ্নিকাণ্ডে ফিলিপাইনে ৫ নিহত, নিখোঁজ ৮৬
হোম বাংলাদেশ শ্রীমঙ্গলে আন্তঃজেলা সদস্য ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩জন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে আন্তঃজেলা সদস্য ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৫৫ এএম, ১১ সেপ্টেম্বর, ২০২৬ 19
শ্রীমঙ্গলে আন্তঃজেলা সদস্য ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩জন গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের PAJERO জীপ গাড়িও জব্দ করা হয়।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল উপজেলাধীন ৮নং কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগানস্থ বিটিআরআই সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন ১/ শাহ আলম (৩৮), পিতা-মোঃ ছাদ মিয়া, সাং-খোশবাস, থানা-শ্রীমঙ্গল; ২/ সালাউদ্দিন (২৯), পিতা-মৃত ইসমাইল আলী, মাতা-লেবু বেগম, সাং-বিলেরপাড় (পশ্চিম বিলেরপাড়), থানা-কুলাউড়া; এবং ৩/ মোঃ আলী হোসেন (৩৯), পিতা-মোঃ আঃ করিম, সাং-শংকরসেনা (শিববাড়ী), থানা-শ্রীমঙ্গল,মৌলভীবাজার।


শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।


ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করে দেহ তল্লাশি করা হলে একটি দেশীয় তৈরি রামদা, একটি লোহার তৈরি বোল্ট কাটার এবং একটি স্টিলের তৈরি এসএস রড উদ্ধার করা হয়।

এছাড়া ঘটনায় ব্যবহৃত সাদা রঙের PAJERO জীপ গাড়ি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা বিচারাধীন অবস্থায় আদালতে রয়েছে।


এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।