অনলাইন, ০৫ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কর্মস্থলে যাওয়ার পথে শেষ হলো জীবন, দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত রোকন চাঁদাবাজির দায়ে ডিজিএফআইয়ের দুই সদস্য চাকরিচ্যুত, এক বছরের কারাদণ্ড ‘এনসিপিতে একশোর বেশি শিবিরকর্মী যোগ দিয়েছে’: অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা কারখানায় নাশকতার ষড়যন্ত্রকারীদের ২০২৪-এর মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২৩ বছরের পথচলার ইতি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো ‘চাঁদাবাজি-লুটপাটের জন্য এসেছেন’ মন্তব্য: প্রত্যাহারে নাহিদ ইসলামকে ১০ দিনের আইনি নোটিশ শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না, ফেরাতে হবে প্রত্যর্পণ চুক্তিতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে অস্ত্র রেখে চেষ্টায়; গ্রেপ্তার-১ বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক ঝুঁকি দেখছে না ঢাকা, আগে রোহিঙ্গা সংকটের সমাধান চায় সরকার সিলেট টেস্ট: তাসকিন-হাসানের তোপে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ, লাঞ্চে ৮৬/৩ ভরাডুবির দায় প্রার্থীদের ঘাড়ে, ডেমোক্র্যাটদের বিল ভেটোর হুমকি ট্রাম্পের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি: নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ
হোম › শিক্ষা › গবেষণা মাঠ ফেরতের দাবিতে আবারও চীন-মৈত্রী সিগন্যাল অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

গবেষণা মাঠ ফেরতের দাবিতে আবারও চীন-মৈত্রী সিগন্যাল অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:৩৮ এএম, ০৫ নভেম্বর, ২০২৬ 38
গবেষণা মাঠ ফেরতের দাবিতে আবারও চীন-মৈত্রী সিগন্যাল অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক ও প্রকাশক

বিশ্ববিদ্যালয়ের পুরোনো গবেষণা মাঠ ফেরতের দাবিতে আবারও রাজধানীর আগারগাঁওয়ের চীন-মৈত্রী সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।


শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে চীন-মৈত্রী সিগন্যালে গিয়ে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে যানজট তৈরি হয়।


শিক্ষার্থীদের দাবি, সাবেক বাণিজ্য মেলার মাঠ নামে পরিচিত জায়গাটি শেকৃবির নিজস্ব গবেষণা মাঠ। কৃষি শিক্ষা ও গবেষণার স্বার্থে মাঠটি অবিলম্বে বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।


কয়েক দিন ধরে এ দাবিতে আন্দোলন করছেন শেকৃবি শিক্ষার্থীরা। এর আগে গত রোববার (১ নভেম্বর) ও বৃহস্পতিবারও (২৯ অক্টোবর) তাঁরা একই স্থানে সড়ক অবরোধ করেন। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।