অনলাইন, ০৫ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কর্মস্থলে যাওয়ার পথে শেষ হলো জীবন, দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত রোকন চাঁদাবাজির দায়ে ডিজিএফআইয়ের দুই সদস্য চাকরিচ্যুত, এক বছরের কারাদণ্ড ‘এনসিপিতে একশোর বেশি শিবিরকর্মী যোগ দিয়েছে’: অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা কারখানায় নাশকতার ষড়যন্ত্রকারীদের ২০২৪-এর মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২৩ বছরের পথচলার ইতি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো ‘চাঁদাবাজি-লুটপাটের জন্য এসেছেন’ মন্তব্য: প্রত্যাহারে নাহিদ ইসলামকে ১০ দিনের আইনি নোটিশ শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না, ফেরাতে হবে প্রত্যর্পণ চুক্তিতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে অস্ত্র রেখে চেষ্টায়; গ্রেপ্তার-১ বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক ঝুঁকি দেখছে না ঢাকা, আগে রোহিঙ্গা সংকটের সমাধান চায় সরকার সিলেট টেস্ট: তাসকিন-হাসানের তোপে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ, লাঞ্চে ৮৬/৩ ভরাডুবির দায় প্রার্থীদের ঘাড়ে, ডেমোক্র্যাটদের বিল ভেটোর হুমকি ট্রাম্পের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি: নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ
হোম › বাংলাদেশ › ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি: নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি: নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:৩৮ এএম, ০৫ নভেম্বর, ২০২৬ 37
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি: নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে নারায়ণগঞ্জে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি টিয়ার শেল নিক্ষেপ করে।


মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ৩টার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে ঢাকা ও চাষাঢ়ামুখী সড়কে শত শত যানবাহন আটকে পড়ে। পরে শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে এগোতে থাকেন।


বিকেল সাড়ে ৪টার দিকে স্টেডিয়াম এলাকায় পুলিশ বাধা দিলে শ্রমিকেরা পুলিশ ও বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং শ্রমিকেরা সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন। পরে পুলিশ ও বিজিবি টিয়ার শেল ছুড়লে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। ইটের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তবে তাঁদের অবস্থা গুরুতর নয়। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছুড়েছে।’


এর আগে সোমবার দুপুরেও একই দাবিতে শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছিলেন। প্রশাসনের আশ্বাসে বিকেলে তাঁরা অবরোধ তুলে নেন।


ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে আশুলিয়া, সাভার, গাজীপুর, মিরপুর ও নারায়ণগঞ্জে আন্দোলন চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গঠিত নতুন নিম্নতম মজুরি বোর্ড বুধবার প্রথম সভায় বসেছে।