অনলাইন, ০৫ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কর্মস্থলে যাওয়ার পথে শেষ হলো জীবন, দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত রোকন চাঁদাবাজির দায়ে ডিজিএফআইয়ের দুই সদস্য চাকরিচ্যুত, এক বছরের কারাদণ্ড ‘এনসিপিতে একশোর বেশি শিবিরকর্মী যোগ দিয়েছে’: অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা কারখানায় নাশকতার ষড়যন্ত্রকারীদের ২০২৪-এর মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২৩ বছরের পথচলার ইতি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো ‘চাঁদাবাজি-লুটপাটের জন্য এসেছেন’ মন্তব্য: প্রত্যাহারে নাহিদ ইসলামকে ১০ দিনের আইনি নোটিশ শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না, ফেরাতে হবে প্রত্যর্পণ চুক্তিতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে অস্ত্র রেখে চেষ্টায়; গ্রেপ্তার-১ বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক ঝুঁকি দেখছে না ঢাকা, আগে রোহিঙ্গা সংকটের সমাধান চায় সরকার সিলেট টেস্ট: তাসকিন-হাসানের তোপে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ, লাঞ্চে ৮৬/৩ ভরাডুবির দায় প্রার্থীদের ঘাড়ে, ডেমোক্র্যাটদের বিল ভেটোর হুমকি ট্রাম্পের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি: নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ
হোম › বাংলাদেশ › নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩০ এএম, ০৫ নভেম্বর, ২০২৬ 12
নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার
আহিদুল ইসলাম
আহিদুল ইসলামনওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা কমিটির সদস্য জাহিদ হাসান (২৩) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকার থেকে তাকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. জাহিদ হাসান রাফি মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মো. নওশাদ আলীর ছেলে।

পুলিশ জানায়, তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মহাদেবপুর উপজেলা কমিটির সদস্য। ঘোষপাড়া এলাকার ওয়াহিদ পারভেজ অমিকের বাসা থেকে জাহিদ হাসান রাফিকে গ্রেপ্তার করা হয়। তিনি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় চলতি বছরের ১৬ জুন মহাদেবপুর থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, গত রাতে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।