অনলাইন, ০৫ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কর্মস্থলে যাওয়ার পথে শেষ হলো জীবন, দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত রোকন চাঁদাবাজির দায়ে ডিজিএফআইয়ের দুই সদস্য চাকরিচ্যুত, এক বছরের কারাদণ্ড ‘এনসিপিতে একশোর বেশি শিবিরকর্মী যোগ দিয়েছে’: অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা কারখানায় নাশকতার ষড়যন্ত্রকারীদের ২০২৪-এর মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২৩ বছরের পথচলার ইতি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো ‘চাঁদাবাজি-লুটপাটের জন্য এসেছেন’ মন্তব্য: প্রত্যাহারে নাহিদ ইসলামকে ১০ দিনের আইনি নোটিশ শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না, ফেরাতে হবে প্রত্যর্পণ চুক্তিতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে অস্ত্র রেখে চেষ্টায়; গ্রেপ্তার-১ বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক ঝুঁকি দেখছে না ঢাকা, আগে রোহিঙ্গা সংকটের সমাধান চায় সরকার সিলেট টেস্ট: তাসকিন-হাসানের তোপে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ, লাঞ্চে ৮৬/৩ ভরাডুবির দায় প্রার্থীদের ঘাড়ে, ডেমোক্র্যাটদের বিল ভেটোর হুমকি ট্রাম্পের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি: নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ
হোম › রাজনীতি › কারখানায় নাশকতার ষড়যন্ত্রকারীদের ২০২৪-এর মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী

কারখানায় নাশকতার ষড়যন্ত্রকারীদের ২০২৪-এর মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৬:১৪ এএম, ০৫ নভেম্বর, ২০২৬ 31
কারখানায় নাশকতার ষড়যন্ত্রকারীদের ২০২৪-এর মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক ও প্রকাশক

দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ ঐক্যবদ্ধভাবে উচিত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার মানুষের ভাগ্য বদলের পরিকল্পনা নিয়ে কাজ করছে, আর একটি মহল তা ভণ্ডুল করতে চাইছে। সাধারণ মানুষ, শ্রমিক ও খেটে খাওয়া মানুষকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। শ্রমিকদেরও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তারেক রহমান অভিযোগ করেন, যারা গত ১৫-১৬ বছরে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এবং অর্থ পাচার করেছিল, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন তারা সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশের মিল-কারখানা ধ্বংসের চেষ্টা করছে।

মিল-কারখানাকে জনগণ ও শ্রমিকদের সম্পদ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কারখানা ধ্বংস হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিক ও তাঁদের সন্তানেরা। তাই ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না।

পোশাকশ্রমিকদের মজুরি প্রসঙ্গে তিনি জানান, শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ড এরই মধ্যে কাজ শুরু করেছে। আগামী এক-দুই মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, একসময় খুলনা ছিল দেশের প্রধান শিল্পাঞ্চল, কিন্তু নানা কারণে বহু কারখানা বন্ধ হয়ে গেছে। সরকার বন্ধ মিল-কারখানা পুনরায় চালু, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং নতুন শিল্প স্থাপনের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে। খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা থেকে পঞ্চগড় পর্যন্ত দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলে হাজারো শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

এর আগে সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। পরে তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মাজার জিয়ারত শেষে খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।