Columbus, ০২ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জাতীয় দৈনিক অভয়নগরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: চতুর্থ বর্ষে পদার্পণে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃঢ় প্রত্যয়। কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযান, মদ-গাঁজা-ট্যাপেন্টাডলসহ আটক ২। সেনবাগে একদিনে দুই নারীর অস্বাভাবিক মৃত্যু, পৃথক ঘটনায় এলাকায় চাঞ্চল্য নোয়াখালী'র কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন সেনবাগে এইচএসসিতে কলেজগুলোর পাসের হার ৪৮.১৪ শতাংশ, মাদ্রাসায় ৫০.৫৫ শতাংশ পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুবকদের হাতে ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, জেলার সভাপতি ও উপজেলার সভাপতি এবং উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর চেয়ারম্যান, প্রধান শিক্ষক মো: সুলতান উদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ ‎নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন নাসিরনগর কুকুরিয়া খালের উপর সেতুর অভাবে দুর্ভোগে লাখো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি কুড়িগ্রাম এলজিইডিতে কর্মস্থল নিয়ে প্রশ্ন, উপজেলা অফিসের হাজিরা খাতায় স্বাক্ষর করছেন হিসাবরক্ষক জাহিদ হাসান বশির হত্যা মামলায় সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি পরিবারের উলিপুরে ৪নং পান্ডুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের গণসংযোগ যশোরে পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসার স্বপ্ন বাস্তবায়নের পথে, ২৪ পদে নিয়োগের অনুমোদন ভেসপার সামনে নাম্বারপ্লেট সংযোজনের নির্দেশনাপুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
হোম › বাংলাদেশ › জাহিদ হাসান বশির হত্যা মামলায় সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি পরিবারের

জাহিদ হাসান বশির হত্যা মামলায় সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি পরিবারের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০০ পিএম, ০১ নভেম্বর, ২০২৬ 5
জাহিদ হাসান বশির হত্যা মামলায় সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি পরিবারের
সাইফুর রহমান
সাইফুর রহমানকুড়িগ্রাম প্রতিনিধি॥

কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের মালভাঙ্গা কেকতির পাড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাহিদ হাসান ওরফে বশির হত্যার ঘটনায় ন্যায়বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। মামলার চার্জশিট থেকে অধিকাংশ আসামির নাম বাদ পড়ার অভিযোগ তুলে পুনরায় তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

পরিবারের অভিযোগ, ২০২৫ সালের ৫ ডিসেম্বর পরিকল্পিতভাবে আসাদুজ্জামান আসাদ, আইয়ুব আলী, আব্দার আলী, আনার কলি, রুহানা বেগম, উমেদ আলী ও জাহিদুল ইসলাম জাহিদ হাসান ওরফে বশিরকে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কুড়িগ্রাম সদর থানায় উল্লিখিত ব্যক্তিদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।যাহার মামলা নং: ১০।

পরিবারের দাবি, পরবর্তী সময়ে মামলার চার্জশিটে এক নম্বর আসামি আসাদুজ্জামান আসাদ ছাড়া অন্যদের নাম বাদ দেওয়া হয়েছে। এদিকে, মামলা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের পুনরায় তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছেন।


নিহতের বাবা রফিকুল ইসলাম ও মা মোছা. জেলেকা বেগমকে হত্যার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন স্বজনরা। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন তারা।

এ অবস্থায় হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা সব ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিবাদী পক্ষের বক্তব্যের জন্য একাধিকবার মোবাইল ফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয় নি।

এবিষয়ে কুড়িগ্রাম সদর থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান স্বাক্ষ্য গ্রহণ ও তদন্ত শেষে যারা হত্যার সাথে দায়ী তাদের বিচার হবে এবং কেউ যদি ভুক্তভোগী পরিবারকে কোন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে অভিযোগ noপেলে আইনগত ব্যবস্থা নেব।