Columbus, ০২ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জাতীয় দৈনিক অভয়নগরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: চতুর্থ বর্ষে পদার্পণে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃঢ় প্রত্যয়। কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযান, মদ-গাঁজা-ট্যাপেন্টাডলসহ আটক ২। সেনবাগে একদিনে দুই নারীর অস্বাভাবিক মৃত্যু, পৃথক ঘটনায় এলাকায় চাঞ্চল্য নোয়াখালী'র কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন সেনবাগে এইচএসসিতে কলেজগুলোর পাসের হার ৪৮.১৪ শতাংশ, মাদ্রাসায় ৫০.৫৫ শতাংশ পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুবকদের হাতে ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, জেলার সভাপতি ও উপজেলার সভাপতি এবং উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর চেয়ারম্যান, প্রধান শিক্ষক মো: সুলতান উদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ ‎নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন নাসিরনগর কুকুরিয়া খালের উপর সেতুর অভাবে দুর্ভোগে লাখো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি কুড়িগ্রাম এলজিইডিতে কর্মস্থল নিয়ে প্রশ্ন, উপজেলা অফিসের হাজিরা খাতায় স্বাক্ষর করছেন হিসাবরক্ষক জাহিদ হাসান বশির হত্যা মামলায় সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি পরিবারের উলিপুরে ৪নং পান্ডুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের গণসংযোগ যশোরে পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসার স্বপ্ন বাস্তবায়নের পথে, ২৪ পদে নিয়োগের অনুমোদন ভেসপার সামনে নাম্বারপ্লেট সংযোজনের নির্দেশনাপুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
হোম › বাংলাদেশ › উলিপুরে ৪নং পান্ডুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের গণসংযোগ

উলিপুরে ৪নং পান্ডুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের গণসংযোগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৫৯ পিএম, ০১ নভেম্বর, ২০২৬ 6
উলিপুরে ৪নং পান্ডুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের গণসংযোগ
সাইফুর রহমান
সাইফুর রহমানকুড়িগ্রাম প্রতিনিধি॥

কুড়িগ্রামের উলিপুর উপজেলার আসন্ন ৪নং পান্ডুল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন মালদার ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী গণসংযোগে। প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় এবং দোয়া ও সমর্থন কামনা করছেন তিনি।


স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে জয়নাল আবেদীন মালদারের। ২০০২ সালে ৪নং পান্ডুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন তিনি। এরপর একাধিকবার ইউপি সদস্য নির্বাচিত হয়ে এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেন।


বর্তমানে তিনি ৪নং পান্ডুল ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যুর পর গত দুই বছর ধরে প্যানেল চেয়ারম্যান হিসেবে পরিষদের দায়িত্ব পালন করে আসছেন তিনি।


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে ইতোমধ্যে মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন জয়নাল আবেদীন মালদার। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন।


তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে মাদক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন, বাল্যবিবাহ প্রতিরোধ, আধুনিক ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য একটি জনবান্ধব ও সেবামুখী ইউনিয়ন পরিষদ গড়ে তোলা।


জয়নাল আবেদীন মালদারের প্রত্যাশা, দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচিত হলে পান্ডুল ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে পারবেন। এ লক্ষ্যে তিনি এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন।


আসন্ন নির্বাচনকে ঘিরে তাঁর এই গণসংযোগ কার্যক্রমের মধ্য দিয়ে পান্ডুল ইউনিয়নের নির্বাচনী মাঠে ইতোমধ্যে আলোচনা তৈরি হয়েছে।