Columbus, ০১ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
যশোরে পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসার স্বপ্ন বাস্তবায়নের পথে, ২৪ পদে নিয়োগের অনুমোদন ভেসপার সামনে নাম্বারপ্লেট সংযোজনের নির্দেশনাপুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন জ্যামাইকায় তৃতীয় বাংলা স্কুল চালু করল বাংলাদেশ সোসাইটি, প্রবাসী শিশুদের মাতৃভাষা শিক্ষায় নতুন অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশি উদ্যোক্তাদের সংযোগ বাড়াতে নিউইয়র্কে নতুন চেম্বার অব কমার্সের যাত্রা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তিন শহরে বাংলাদেশি-আমেরিকানদের নির্বাচনী লড়াই, স্থানীয় রাজনীতিতে বাড়ছে প্রবাসীদের অংশগ্রহণ নির্বাচনী অনিয়মের অভিযোগ তদন্তে প্রস্তুত ফিলাডেলফিয়া ডিস্ট্রিক্ট অ্যাটর্নির বিশেষ টাস্কফোর্স পেনসিলভেনিয়ার তিন কাউন্টিতে নির্বাচনী নিরাপত্তা জোরদারে We Are CASA, মাঠে থাকবেন ৫০০ স্বেচ্ছাসেবী নভেম্বরের Visa Bulletin-এ বাংলাদেশি গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য নতুন সময়সীমা, EB-2 ও EB-3-তে গুরুত্বপূর্ণ অবস্থান ICE-এর হেফাজতে থাকা অভিবাসীদের অবস্থান জানার সুযোগ বন্ধের অভিযোগ, ফেডারেল সরকারের বিরুদ্ধে আইনি লড়াই একাকী শিশু অভিবাসীদের অ্যাসাইলাম প্রক্রিয়ায় নতুন নিয়ম স্থগিত, আগের ২১ দিনের নোটিশ ব্যবস্থা ফিরিয়ে দিল আদালত ক্যালিফোর্নিয়ার নির্বাচনী নথি নিয়ে ফেডারেল হস্তক্ষেপের আশঙ্কা, চার আদালতের বিচারকদের কাছে নিউজমের চিঠি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে ভোটারদের ব্যাপক সাড়া, আগাম ভোটে ৫ কোটি ৩১ লাখের বেশি নাগরিক বিমানবন্দরে বিতর্কিত ঘটনার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ভিডিও, নিন্দা ও প্রতিবাদ ন্যাশনাল এডিটরস কাউন্সিলের
হোম › বাংলাদেশ › ভেসপার সামনে নাম্বারপ্লেট সংযোজনের নির্দেশনাপুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ভেসপার সামনে নাম্বারপ্লেট সংযোজনের নির্দেশনাপুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:২১ পিএম, ০১ নভেম্বর, ২০২৬ 4
ভেসপার সামনে নাম্বারপ্লেট সংযোজনের নির্দেশনাপুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

অভিনব এক মানববন্ধন হয়ে গেল যশোরে। ভেসপার সামনে বাধ্যতামূলক নাম্বার প্লেট সংযোজনের নির্দেশনা পুনর্বিবেচনাসহ তিন দফা দাবিতে যশোর ভেসপা কমিউনিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।


এতে বক্তব্য রাখেন যশোর ভেসপা কমিউনিটির সভাপতি আল হেলাল, সহ- সভাপতি শহীদ হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক তারিক এনাম ও নাফিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শাহরিয়ার কবির, মাহবুবুর রহমান, রেজাউল ইসলাম, জগলু হায়দার, মোহাম্মদ জাফর হোসেন, সজীব হোসেন, সোহান বিশ্বাস, নাঈম হোসেন বিপু, নাজির আলি দিপু, সাকিল জাকারিয়া প্রমুখ।


অনুষ্ঠিত মানববন্ধনে যশোর ভেসপা কমিউনিটির সভাপতি আল হেলাল তার বক্তব্যে তিন দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, ভেসপার সামনে নাম্বর প্লেট সংযোজনের জন্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোনো নির্ধারিত ব্যবস্থা রাখেনি। বর্তমানে নির্ধারিত নাম্বার প্লেটের আকার অনেক বড়। ভেসপার সামনের অংশে এই আকারের নাম্বার প্লেট লাগানোর মতো উপযুক্ত স্থান বা ব্যবস্থা নেই। ফলে গাড়ির মূল সৌন্দর্য ও কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিকল্প হিসেবে স্টিকার নাম্বার প্লেটের দাবি, সামনের নাম্বর প্লেটের পরিবর্তে বিআরটিএ অনুমোদিত ও নির্ধারিত মাপের দৃশ্যমান নাম্বর স্টিকার ব্যবহারের বিষয়টি বিবেচনা করার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।


তিনি আরোও বলেন, আইন মেনে চলার পাশাপাশি যানবাহনের মূল নকশা, ব্যবহারিক সুবিধা এবং বাস্তবতাকেও গুরুত্ব দিতে হবে। যশোর ভেসপা কমিউনিটি বিশ্বাস করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো বিবেচনা করে একটি যৌক্তিক, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধান প্রদান করবেন বলে আশা রাখি।