Columbus, ০১ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
যশোরে পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসার স্বপ্ন বাস্তবায়নের পথে, ২৪ পদে নিয়োগের অনুমোদন ভেসপার সামনে নাম্বারপ্লেট সংযোজনের নির্দেশনাপুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন জ্যামাইকায় তৃতীয় বাংলা স্কুল চালু করল বাংলাদেশ সোসাইটি, প্রবাসী শিশুদের মাতৃভাষা শিক্ষায় নতুন অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশি উদ্যোক্তাদের সংযোগ বাড়াতে নিউইয়র্কে নতুন চেম্বার অব কমার্সের যাত্রা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তিন শহরে বাংলাদেশি-আমেরিকানদের নির্বাচনী লড়াই, স্থানীয় রাজনীতিতে বাড়ছে প্রবাসীদের অংশগ্রহণ নির্বাচনী অনিয়মের অভিযোগ তদন্তে প্রস্তুত ফিলাডেলফিয়া ডিস্ট্রিক্ট অ্যাটর্নির বিশেষ টাস্কফোর্স পেনসিলভেনিয়ার তিন কাউন্টিতে নির্বাচনী নিরাপত্তা জোরদারে We Are CASA, মাঠে থাকবেন ৫০০ স্বেচ্ছাসেবী নভেম্বরের Visa Bulletin-এ বাংলাদেশি গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য নতুন সময়সীমা, EB-2 ও EB-3-তে গুরুত্বপূর্ণ অবস্থান ICE-এর হেফাজতে থাকা অভিবাসীদের অবস্থান জানার সুযোগ বন্ধের অভিযোগ, ফেডারেল সরকারের বিরুদ্ধে আইনি লড়াই একাকী শিশু অভিবাসীদের অ্যাসাইলাম প্রক্রিয়ায় নতুন নিয়ম স্থগিত, আগের ২১ দিনের নোটিশ ব্যবস্থা ফিরিয়ে দিল আদালত ক্যালিফোর্নিয়ার নির্বাচনী নথি নিয়ে ফেডারেল হস্তক্ষেপের আশঙ্কা, চার আদালতের বিচারকদের কাছে নিউজমের চিঠি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে ভোটারদের ব্যাপক সাড়া, আগাম ভোটে ৫ কোটি ৩১ লাখের বেশি নাগরিক বিমানবন্দরে বিতর্কিত ঘটনার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ভিডিও, নিন্দা ও প্রতিবাদ ন্যাশনাল এডিটরস কাউন্সিলের
হোম › বাংলাদেশ › যশোরে পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসার স্বপ্ন বাস্তবায়নের পথে, ২৪ পদে নিয়োগের অনুমোদন

যশোরে পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসার স্বপ্ন বাস্তবায়নের পথে, ২৪ পদে নিয়োগের অনুমোদন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০১ নভেম্বর, ২০২৬ 4
যশোরে পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসার স্বপ্ন বাস্তবায়নের পথে, ২৪ পদে নিয়োগের অনুমোদন
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুত গতিতে এগিয়ে চলেছে যশোরের একমাত্র বিশেষায়িত হৃদরোগ চিকিৎসা প্রতিষ্ঠান যশোর করোনারি কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কাজ। দীর্ঘ প্রতীক্ষার পর গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় প্রতিষ্ঠানটির জন্য ২৪টি পদে অর্থ বরাদ্দের আনুষ্ঠানিক সম্মতি প্রদান করেছেন।


অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপ-সচিব শুক্লা সরকার স্বাক্ষরিত এক স্মারকপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মধ্য দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের হাতে গড়া প্রতিষ্ঠানটি তারই সুযোগ্য পুত্র, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের হাত ধরে পূর্ণতা পাওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল।

২৪টি পদে অর্থ বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, যশোরে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট স্থাপনে আরেক ধাপ অগ্রগতি। আল্লাহর রহমতে আগামী বছর জুনের আগেই পূর্ণাঙ্গ সেবা চালুর প্রস্তুতি চলছে।’ মঞ্জুরীকৃত মোট ২৪টি পদের মধ্যে ১৫টি স্থায়ী ক্যাডার পদ এবং বাকি ৯টি পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে রাখা হয়েছে।


স্থায়ী পদসমূহ ১৫টি। সেগুলো হচ্ছে, একটি সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি), একটি সিনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া), দুইটি জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি), একটি জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া), একটি সহকারী রেজিস্ট্রার, একটি অ্যানেসথেটিস্ট এবং ৮টি মেডিকেল অফিসার।


অন্যান্য পদসমূহ ৯টি। সেগুলো হচ্ছে, একটি নার্সিং সুপারভাইজার, দুইটি মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), একটি মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি), একটি ফার্মাসিস্ট (ডিপ্লোমা), একটি কম্পিউটার অপারেটর, একটি স্টোর কিপার, একটি ফার্মেসি সহকারী এবং একটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।


২০০৬ সালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের উদ্যোগে এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে যশোরের এই হৃদরোগ চিকিৎসা প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। সে সময় ভবন নির্মাণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের কাজ শেষ হলেও পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি দীর্ঘ দুই দশকেও চালু করা সম্ভব হয়নি।


অবশেষে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে এটি চালুর পথ সুগম হলো। এর মাধ্যমে যশোরবাসীর দীর্ঘদিনের একটি প্রধান প্রত্যাশা পূরণ এবং প্রতিমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়িত হতে যাচ্ছে।


প্রকল্পের বর্তমান অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে যশোর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়াত বলেন, ‘বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ঐকান্তিক প্রচেষ্টায় করোনারী কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপদানের কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আশা করছি, আগামী তিন মাসের মধ্যে মেশিনারি বসানোর কার্যক্রম শেষ হবে। ইতিমধ্যে স্থানীয় পর্যায়ের অন্যান্য কার্যক্রমের কাজও শুরু হয়ে গেছে।