Columbus, ০২ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জাতীয় দৈনিক অভয়নগরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: চতুর্থ বর্ষে পদার্পণে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃঢ় প্রত্যয়। কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযান, মদ-গাঁজা-ট্যাপেন্টাডলসহ আটক ২। সেনবাগে একদিনে দুই নারীর অস্বাভাবিক মৃত্যু, পৃথক ঘটনায় এলাকায় চাঞ্চল্য নোয়াখালী'র কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন সেনবাগে এইচএসসিতে কলেজগুলোর পাসের হার ৪৮.১৪ শতাংশ, মাদ্রাসায় ৫০.৫৫ শতাংশ পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুবকদের হাতে ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, জেলার সভাপতি ও উপজেলার সভাপতি এবং উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর চেয়ারম্যান, প্রধান শিক্ষক মো: সুলতান উদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ ‎নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন নাসিরনগর কুকুরিয়া খালের উপর সেতুর অভাবে দুর্ভোগে লাখো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি কুড়িগ্রাম এলজিইডিতে কর্মস্থল নিয়ে প্রশ্ন, উপজেলা অফিসের হাজিরা খাতায় স্বাক্ষর করছেন হিসাবরক্ষক জাহিদ হাসান বশির হত্যা মামলায় সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি পরিবারের উলিপুরে ৪নং পান্ডুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের গণসংযোগ যশোরে পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসার স্বপ্ন বাস্তবায়নের পথে, ২৪ পদে নিয়োগের অনুমোদন ভেসপার সামনে নাম্বারপ্লেট সংযোজনের নির্দেশনাপুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
হোম › বাংলাদেশ › কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, জেলার সভাপতি ও উপজেলার সভাপতি এবং উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর চেয়ারম্যান, প্রধান শিক্ষক মো: সুলতান উদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা

কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, জেলার সভাপতি ও উপজেলার সভাপতি এবং উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর চেয়ারম্যান, প্রধান শিক্ষক মো: সুলতান উদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৬ পিএম, ০১ নভেম্বর, ২০২৬ 6
কেন্দ্রীয় কমিটির সহসভাপতি,  জেলার সভাপতি ও  উপজেলার  সভাপতি এবং  উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর চেয়ারম্যান,  প্রধান শিক্ষক মো: সুলতান উদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
মোঃ আখতারুজ্জামান
মোঃ আখতারুজ্জামাননরসিংদী প্রতিনিধি॥

নরসিংদীর পলাশ উপজেলার আদর্শ শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, পলাশ উপজেলা শাখার সভাপতি মোঃ সুলতান উদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, পলাশ উপজেলা শাখা এবং নরসিংদী জেলা স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক সমিতি (নকশিস), পলাশ শাখার যৌথ আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, নরসিংদী সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক সমিতি (নকশিস)-এর সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন মাস্টার।সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আরিফ পাঠান, নরসিংদী সদর উপজেলা নকশিসের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, পলাশ উপজেলা নকশিসের সভাপতি মোঃ হুমায়ুন কবির মাস্টার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহরুখ খান সাকিব, পলাশ শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, মোহাম্মদ রুবেল মিয়া, মো: রফিকুল ইসলাম, সাইফুল হক খান,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আনিসুল ইসলাম, মোহাম্মদ আবু সাঈদ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সুলতান উদ্দিনের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তারা তাঁর অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক মোঃ সুলতান উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।