Columbus, ০২ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জাতীয় দৈনিক অভয়নগরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: চতুর্থ বর্ষে পদার্পণে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃঢ় প্রত্যয়। কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযান, মদ-গাঁজা-ট্যাপেন্টাডলসহ আটক ২। সেনবাগে একদিনে দুই নারীর অস্বাভাবিক মৃত্যু, পৃথক ঘটনায় এলাকায় চাঞ্চল্য নোয়াখালী'র কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন সেনবাগে এইচএসসিতে কলেজগুলোর পাসের হার ৪৮.১৪ শতাংশ, মাদ্রাসায় ৫০.৫৫ শতাংশ পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুবকদের হাতে ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, জেলার সভাপতি ও উপজেলার সভাপতি এবং উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর চেয়ারম্যান, প্রধান শিক্ষক মো: সুলতান উদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ ‎নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন নাসিরনগর কুকুরিয়া খালের উপর সেতুর অভাবে দুর্ভোগে লাখো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি কুড়িগ্রাম এলজিইডিতে কর্মস্থল নিয়ে প্রশ্ন, উপজেলা অফিসের হাজিরা খাতায় স্বাক্ষর করছেন হিসাবরক্ষক জাহিদ হাসান বশির হত্যা মামলায় সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি পরিবারের উলিপুরে ৪নং পান্ডুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের গণসংযোগ যশোরে পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসার স্বপ্ন বাস্তবায়নের পথে, ২৪ পদে নিয়োগের অনুমোদন ভেসপার সামনে নাম্বারপ্লেট সংযোজনের নির্দেশনাপুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
হোম › বাংলাদেশ › ‎নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন

‎নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৪ পিএম, ০১ নভেম্বর, ২০২৬ 7
‎নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন
খ ম জায়েদ হোসেন
খ ম জায়েদ হোসেনব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥

‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ০৯ নং চাপরতলা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের উড়িয়াইন গ্রামে জনসাধারণের চলাচলের রাস্তা ও পানি নিষ্কাশনের খাল অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোগান্তিতে পড়েছে গ্রামের সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

‎

‎এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ হুকুম আলী।

‎

‎অভিযোগ সূত্রে জানা যায়, উড়িয়াইন মৌজার বিএস দাগ নং ১৩২, ১৩৩, ১৬০, ২২৮ ও ২১৪-এ অবস্থিত গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা ও সরকারি খালটি দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচল, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি রোগী পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে।

‎

‎অভিযোগে উল্লেখ করা হয়, একই গ্রামের মৃত তারা মিয়ার ছেলে জিতু মিয়া এবং মৃত ইমাম হোসেনের ছেলে — মোঃ ফারুক মিয়া, মোঃ তাউস মিয়া, মোঃ সাফকুল মিয়া ও মোঃ শিরান মিয়া জোরপূর্বক রাস্তা ও খালের জায়গায় বিভিন্নভাবে কাঁটার বেড়া ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলাচলে বাধা ও খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে দিয়েছেন। ফলে গ্রামের নারী, শিশু, বৃদ্ধ ও কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে।

‎

‎এলাকাবাসীর পক্ষে ইউপি সদস্য মোঃ হুকুম আলী তার আবেদনে বলেন, "উক্ত রাস্তা ও খালের প্রকৃত সীমানা নির্ধারণপূর্বক সরেজমিনে তদন্ত করে অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অপসারণ করা অত্যন্ত জরুরি।"

‎

‎তিনি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেছেন। আবেদনের সাথে রাস্তা ও খালের ছবি, এলাকাবাসীর গণস্বাক্ষর ও বিএস নকশার কপি সংযুক্ত করা হয়েছে।

‎

‎এ বিষয়ে অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।