Columbus, ০২ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জাতীয় দৈনিক অভয়নগরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: চতুর্থ বর্ষে পদার্পণে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃঢ় প্রত্যয়। কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযান, মদ-গাঁজা-ট্যাপেন্টাডলসহ আটক ২। সেনবাগে একদিনে দুই নারীর অস্বাভাবিক মৃত্যু, পৃথক ঘটনায় এলাকায় চাঞ্চল্য নোয়াখালী'র কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন সেনবাগে এইচএসসিতে কলেজগুলোর পাসের হার ৪৮.১৪ শতাংশ, মাদ্রাসায় ৫০.৫৫ শতাংশ পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুবকদের হাতে ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, জেলার সভাপতি ও উপজেলার সভাপতি এবং উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর চেয়ারম্যান, প্রধান শিক্ষক মো: সুলতান উদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ ‎নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন নাসিরনগর কুকুরিয়া খালের উপর সেতুর অভাবে দুর্ভোগে লাখো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি কুড়িগ্রাম এলজিইডিতে কর্মস্থল নিয়ে প্রশ্ন, উপজেলা অফিসের হাজিরা খাতায় স্বাক্ষর করছেন হিসাবরক্ষক জাহিদ হাসান বশির হত্যা মামলায় সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি পরিবারের উলিপুরে ৪নং পান্ডুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের গণসংযোগ যশোরে পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসার স্বপ্ন বাস্তবায়নের পথে, ২৪ পদে নিয়োগের অনুমোদন ভেসপার সামনে নাম্বারপ্লেট সংযোজনের নির্দেশনাপুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
হোম › বাংলাদেশ › নোয়াখালী'র কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন

নোয়াখালী'র কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১০ পিএম, ০১ নভেম্বর, ২০২৬ 7
নোয়াখালী'র কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন
মোহাম্মদ উল্যা
মোহাম্মদ উল্যানোয়াখালী প্রতিনিধি॥

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ এবং সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের সম্মাননা প্রদান করা হয়।


রোববার (১ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ ফখরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুল মন্নান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার এবং সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন।


আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক পরিবর্তনে যুবসমাজের ভূমিকা অপরিসীম। বিপুল কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে বেকারত্ব হ্রাসের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এ জন্য যুবকদের কারিগরি, কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তারা।


বক্তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু চাকরির প্রত্যাশায় বসে থাকলে চলবে না। প্রশিক্ষণ, মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান এবং নতুন উদ্যোক্তা তৈরিতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। সরকারি সহায়তা ও প্রশিক্ষণের যথাযথ ব্যবহার নিশ্চিত করে তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তারা।


অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ। এ সময় তিনজন উদ্যোক্তাকে প্রত্যেককে ১ লাখ ২০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়। পাশাপাশি সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।


জাতীয় যুব দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর ইউ’ রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করে। এ উদ্যোগের মাধ্যমে যুবসমাজের স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরা হয়।


অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের সদস্য, প্রশিক্ষণার্থী, তরুণ-তরুণী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও সামাজিক দায়িত্ব পালনে নতুন করে উৎসাহ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।