Columbus, ০২ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জাতীয় দৈনিক অভয়নগরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: চতুর্থ বর্ষে পদার্পণে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃঢ় প্রত্যয়। কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযান, মদ-গাঁজা-ট্যাপেন্টাডলসহ আটক ২। সেনবাগে একদিনে দুই নারীর অস্বাভাবিক মৃত্যু, পৃথক ঘটনায় এলাকায় চাঞ্চল্য নোয়াখালী'র কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন সেনবাগে এইচএসসিতে কলেজগুলোর পাসের হার ৪৮.১৪ শতাংশ, মাদ্রাসায় ৫০.৫৫ শতাংশ পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুবকদের হাতে ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, জেলার সভাপতি ও উপজেলার সভাপতি এবং উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর চেয়ারম্যান, প্রধান শিক্ষক মো: সুলতান উদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ ‎নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন নাসিরনগর কুকুরিয়া খালের উপর সেতুর অভাবে দুর্ভোগে লাখো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি কুড়িগ্রাম এলজিইডিতে কর্মস্থল নিয়ে প্রশ্ন, উপজেলা অফিসের হাজিরা খাতায় স্বাক্ষর করছেন হিসাবরক্ষক জাহিদ হাসান বশির হত্যা মামলায় সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি পরিবারের উলিপুরে ৪নং পান্ডুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের গণসংযোগ যশোরে পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসার স্বপ্ন বাস্তবায়নের পথে, ২৪ পদে নিয়োগের অনুমোদন ভেসপার সামনে নাম্বারপ্লেট সংযোজনের নির্দেশনাপুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
হোম › বাংলাদেশ › সেনবাগে এইচএসসিতে কলেজগুলোর পাসের হার ৪৮.১৪ শতাংশ, মাদ্রাসায় ৫০.৫৫ শতাংশ

সেনবাগে এইচএসসিতে কলেজগুলোর পাসের হার ৪৮.১৪ শতাংশ, মাদ্রাসায় ৫০.৫৫ শতাংশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৯ পিএম, ০১ নভেম্বর, ২০২৬ 7
সেনবাগে এইচএসসিতে কলেজগুলোর পাসের হার ৪৮.১৪ শতাংশ, মাদ্রাসায় ৫০.৫৫ শতাংশ
মোহাম্মদ উল্যা
মোহাম্মদ উল্যানোয়াখালী প্রতিনিধি॥

“কলেজ পর্যায়ে শীর্ষে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ, মাদ্রাসায় বীজবাগ রব্বানিয়া“


নোয়াখালীর সেনবাগ উপজেলায় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কলেজ ও মাদ্রাসা পর্যায়ে মিশ্র চিত্র দেখা গেছে। উপজেলার পাঁচটি কলেজে মোট ৮৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪২৭ জন। সে হিসাবে কলেজ পর্যায়ে পাসের হার ৪৮ দশমিক ১৪ শতাংশ। অন্যদিকে, উপজেলার নয়টি মাদ্রাসায় ২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩৬ জন। মাদ্রাসা পর্যায়ে পাসের হার ৫০ দশমিক ৫৬ শতাংশ।


কলেজ পর্যায়ে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সেনবাগ সরকারি কলেজ থেকে ৫২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২৮২ জন। অনুত্তীর্ণ হয়েছেন ২৪৬ জন। পাসের হার ৫৩ দশমিক ৪১ শতাংশ।


কানকিরহাট ডিগ্রি কলেজে ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৫ জন। অনুত্তীর্ণ ১২১ জন। পাসের হার ২২ দশমিক ৪৪ শতাংশ।


সুলতান মাহমুদ ডিগ্রি কলেজে ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩২ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৪৭ জন। পাসের হার ৪০ দশমিক ৫১ শতাংশ।


বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজে ১২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৩ জন। অনুত্তীর্ণ ৯ জন। পাসের হার ২৫ শতাংশ।


অন্যদিকে, কলেজ পর্যায়ে উপজেলার সেরা ফলাফল অর্জন করেছে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ১১২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৭৫ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৩৭ জন। পাসের হার ৬৬ দশমিক ৯৬ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। পাঁচটি কলেজের মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করে প্রতিষ্ঠানটি উপজেলায় কলেজ পর্যায়ে শীর্ষস্থান দখল করেছে।


এদিকে, সেনবাগ উপজেলার নয়টি মাদ্রাসার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সেনবাগ ফাজিল মাদ্রাসায় ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৫ জন। পাসের হার ৪৭ দশমিক ২৯ শতাংশ।


কানকিরহাট ফাজিল মাদ্রাসায় ৩৬ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩ জন। পাসের হার ৩৬ দশমিক ১১ শতাংশ।


এনায়েতপুর রহমানিয়া আলিম মাদ্রাসায় ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৮ জন। পাসের হার ৫১ দশমিক ৪২ শতাংশ।


মোটুবী বোরহানুল উলুম আলিম মাদ্রাসায় ২৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩ জন। পাসের হার ৪৬ দশমিক ৪২ শতাংশ।


চাচুয়া হাজী আবদুল আলিম মাদ্রাসায় ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ জন। পাসের হার ৫৫ দশমিক ৫৫ শতাংশ।


রাজারামপুর বশিরিয়া আলিম মাদ্রাসায় ১৫ জনের মধ্যে পাস করেছেন ১০ জন। পাসের হার ৬৬ দশমিক ৬৬ শতাংশ।


বীজবাগ রব্বানিয়া আলিম মাদ্রাসায় ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯ জন। পাসের হার ৬৯ দশমিক ২৩ শতাংশ। এ ফলাফলের মাধ্যমে মাদ্রাসা পর্যায়ে উপজেলায় সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে প্রতিষ্ঠানটি।


এশফাকুল হক মান্না আলিম মাদ্রাসায় ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৬ জন। পাসের হার ৫৯ দশমিক ২৫ শতাংশ।


জয়নগর ওয়াজেদিয়া আলিম মাদ্রাসায় ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১২ জন। পাসের হার ৫২ দশমিক ১৭ শতাংশ।


সামগ্রিক ফলাফলে দেখা যায়, সেনবাগ উপজেলার নয়টি মাদ্রাসায় মোট ২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩৬ জন এবং অনুত্তীর্ণ হয়েছেন ১৩৩ জন। গড় পাসের হার ৫০ দশমিক ৫৬ শতাংশ।


সার্বিকভাবে কলেজ পর্যায়ে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ এবং মাদ্রাসা পর্যায়ে বীজবাগ রব্বানিয়া আলিম মাদ্রাসা ফলাফলের দিক থেকে এগিয়ে রয়েছে। তবে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার তুলনামূলক কম হওয়ায় শিক্ষার মানোন্নয়ন, পাঠদান কার্যক্রম জোরদার এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় আরও মনোযোগী করার বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।