অনলাইন, ০৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
পোশাক খাতে অস্থিরতায় ইন্ধনের সন্দেহে শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, ব্যবসায়ী মহলে উদ্বেগ জুমার নামাজের সময় চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, দুর্বৃত্তদের ধরতে অভিযান ওয়াশিংটনে ‘অনাগরিকদের’ ব্যালট আলাদা রাখতে চাপ দিতে পারবে না বিচার বিভাগ: ফেডারেল আদালত মৌলভীবাজারে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু, জুমায় হাজারো মুসল্লির ঢল অনিবন্ধিত অভিবাসী শিক্ষার্থীদের ইন-স্টেট টিউশন: পেন স্টেটের বিরুদ্ধে মামলা করল ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ হাসিনাকে ফেরাতে পাসপোর্ট লাগবে না, প্রত্যর্পণ চুক্তিতেই হস্তান্তর চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জামায়াত জোট ও নারী প্রতিনিধিত্বে আপত্তি, এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন জনগণের মনের ভাষা বুঝতে ব্যর্থ হলে পরিণতি ৭ নভেম্বরের মতো হতে পারে: জামায়াত আমির সুজি ওয়াইলসের বিদায়, ট্রাম্পের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার জীবননগর সীমান্তে বিএসএফের গুলি, আহত বাংলাদেশিকে ধরে নিয়ে গেল ভারতে মহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা, কলেজছাত্র নাসিমের মৃত্যু ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’—৭ নভেম্বরের বাণীতে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ আসামির সাজা কমালেন গভর্নর নিউসম শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার, পালিয়ে গেল দুজন কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি
হোম › বাংলাদেশ › জুমার নামাজের সময় চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, দুর্বৃত্তদের ধরতে অভিযান

জুমার নামাজের সময় চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, দুর্বৃত্তদের ধরতে অভিযান

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:৩১ পিএম, ০৬ নভেম্বর, ২০২৬ 32
জুমার নামাজের সময় চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, দুর্বৃত্তদের ধরতে অভিযান
তাসনোভা মৃদুলা
তাসনোভা মৃদুলাসহকারী সম্পাদক॥

চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে, যখন বেশির ভাগ মানুষ জুমার নামাজে ছিলেন, তখন শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভের বেদিতে এ ঘটনা ঘটে। আগুনে স্মৃতিস্তম্ভের নিচের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর পৌনে দুইটার দিকে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের গোড়ায় টায়ারে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের ভাষ্য, পেট্রল ও টায়ার ব্যবহার করে বেদির নিচের অংশে আগুন ধরানো হয় এবং আগুন জ্বলে ওঠার পরপরই তারা সটকে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যাতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার দৃশ্য দেখা যায়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, তা জানা যায়নি।

ছবি: স্মৃতিস্তম্ভে আগুন জ্বলার দৃশ্য — সংগৃহীত (সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে)