পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হলেন ৬৭ পরিদর্শক
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০৮:০৩ এএম,
০৫ নভেম্বর, ২০২৬
4
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক ও প্রকাশক
বাংলাদেশ পুলিশের ৬৭ জন পরিদর্শককে (নিরস্ত্র) সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদান করতে হবে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
পুলিশ প্রশাসনে পরিদর্শক পদ থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে তাঁরা পুলিশের প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।