Columbus, ২১ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ঢাকা থেকে নিউইয়র্ক—বিশ্বমঞ্চের পথে তারেক রহমান পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে খাবার খেয়ে অসুস্থ ১০ পুলিশ সদস্য। আ'লীগ পন্থী অধ্যক্ষকে মারধর করে মোটরসাইকেল পুড়িয়ে দিলো স্থানীয়রা নওগাঁয় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান কোম্পানীগঞ্জে ১৭ জলাশয়ে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে রিপোর্ট নিয়ে গুরুতর অভিযোগ, গর্ভের সন্তান হারাল পরিবার জামায়াত নেতার দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ন্যাম ভবনে চাঞ্চল্য নিষিদ্ধ সংগঠনের মিছিল, আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ; ওসি প্রত্যাহার ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে প্রথম ভাষণ নেত্রকোণায় বিপুল পরিমাণ চোরাই কম্বলসহ আটক ২ চোরাকারবারি দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন ৪০ বোতল বিদেশী মদ জব্দ পুলিশের সামনেই বিক্ষুব্ধ জনতার তাণ্ডব, অভিযুক্তের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরও ক্ষোভ নিষিদ্ধ সংগঠনের সহিংস তৎপরতা—রাষ্ট্রের সক্ষমতা কোথায়? অপ্রতিমের মৃত্যুর আগে ফেসবুকে পোস্ট, আটকের আগে আনাসের সেই বার্তা ঘিরে প্রশ্ন ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল নওগাঁ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলীর
হোম বাংলাদেশ পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে খাবার খেয়ে অসুস্থ ১০ পুলিশ সদস্য।

পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে খাবার খেয়ে অসুস্থ ১০ পুলিশ সদস্য।

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৫৩ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২৬ 75
পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে খাবার খেয়ে অসুস্থ ১০ পুলিশ সদস্য।

তানভীর আজাদ

কুষ্টিয়া প্রতিনিধি ॥


কুষ্টিয়ার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খাওয়ার পর ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েছেন। পরে তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।


রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) ফয়সাল মাহমুদ।


পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনরত সদস্যরা রাতের খাবার খান। খাবার খাওয়ার কিছুক্ষণ পর একে একে কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের কয়েকজন অচেতন হয়ে গেলে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।


হাসপাতাল সূত্র জানিয়েছে, অসুস্থ পুলিশ সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।


ঘটনার খবর পেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন। একই সঙ্গে ক্যাম্পে খাওয়া খাবার সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।


কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, খবর পেয়ে তিনি ক্যাম্পে গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) ফয়সাল মাহমুদ বলেন, পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে ১০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। খাবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। অসুস্থতার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।


পুলিশ জানিয়েছে, খাবারে কোনো সমস্যা হয়েছিল কি না, নাকি অন্য কোনো কারণে তাঁরা অসুস্থ হয়েছেন, তা তদন্ত ও পরীক্ষার ফলাফল পাওয়ার পরই নিশ্চিত হওয়া সম্ভব হবে।