অনলাইন, ০৫ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কর্মস্থলে যাওয়ার পথে শেষ হলো জীবন, দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত রোকন চাঁদাবাজির দায়ে ডিজিএফআইয়ের দুই সদস্য চাকরিচ্যুত, এক বছরের কারাদণ্ড ‘এনসিপিতে একশোর বেশি শিবিরকর্মী যোগ দিয়েছে’: অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা কারখানায় নাশকতার ষড়যন্ত্রকারীদের ২০২৪-এর মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২৩ বছরের পথচলার ইতি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো ‘চাঁদাবাজি-লুটপাটের জন্য এসেছেন’ মন্তব্য: প্রত্যাহারে নাহিদ ইসলামকে ১০ দিনের আইনি নোটিশ শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না, ফেরাতে হবে প্রত্যর্পণ চুক্তিতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে অস্ত্র রেখে চেষ্টায়; গ্রেপ্তার-১ বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক ঝুঁকি দেখছে না ঢাকা, আগে রোহিঙ্গা সংকটের সমাধান চায় সরকার সিলেট টেস্ট: তাসকিন-হাসানের তোপে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ, লাঞ্চে ৮৬/৩ ভরাডুবির দায় প্রার্থীদের ঘাড়ে, ডেমোক্র্যাটদের বিল ভেটোর হুমকি ট্রাম্পের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি: নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ
হোম › অর্থনীতি › রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:৩৭ এএম, ০৫ নভেম্বর, ২০২৬ 35
রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

ডলারের বাজার স্থিতিশীল রাখতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৪ নভেম্বর) নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এ ডলার বিক্রি করা হয়।


নিলামে প্রতিটি ব্যাংককে একক বিডে ন্যূনতম ৫ লাখ ডলারের আবেদন করতে বলা হয়েছিল। এর আগে মঙ্গলবারের নির্ধারিত নিলাম শেষ মুহূর্তে বাতিল করা হয়। দীর্ঘ বিরতির পর গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছিল।


আন্তঃব্যাংক বাজারে গত দুই দিন প্রতি ডলার বিক্রি হয়েছে ১২৪ টাকা ৩৫ পয়সায়। অক্টোবরের শুরুতে এ দর ছিল ১২৩ টাকা।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। গত ১ সেপ্টেম্বর রিজার্ভ ছিল ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার।


কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনসহ বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনে বাংলাদেশেও চলমান পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যায়।