স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৮ টাকা বেড়ে ২ লাখ ১৯ হাজার ৩৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৯০ টাকা বেড়ে ১ লাখ ৮৮ হাজার ৩৭৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৩ হাজার ৬১৬ টাকা বেড়ে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় এ সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা। এর আগের দিন বুধবারও ২২ ক্যারেটের ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানো হয়েছিল।
তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়।
চলতি বছর এখন পর্যন্ত দেশে ১৩৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬৫ বার বেড়েছে এবং ৬৮ বার কমেছে। গত ২৯ জানুয়ারি ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় পৌঁছেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।