Columbus, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
পর্যটন জেলা মৌলভীবাজারে নেই কাঙ্খিত উন্নয়ন বিশ্ব পর্যটন দিবসে দুর্গাপুরের অপার সম্ভাবনাময় পর্যটনকে বিকশিত করার আহ্বান মাদ্রাসার সুপারের ওপর হামলার অভিযোগ ও নিয়োগ অনিয়ম নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন মহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের ৩ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন নিয়োগে বাণিজ্যের অভিযোগ তুলে পুনঃ নিয়োগের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নওগাঁয় ৩৮৭০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রায় ৫ লাখ টাকা উদ্ধার মামলার বাদী ৬৫ বছরের নারীকে বাড়ি থেকে থানায় নেওয়ার অভিযোগ, অবস্থান নিয়ে পরিবারের উদ্বেগ। কুমারখালীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার: এসআরবির অভিযান। কুড়িগ্রামে বিশ্ব পর্যটন দিবস উদযাপন: পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান অগ্রাধীকার ভিত্তিতে প্রথমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করবো- মৌলভীবাজার মন্ত্রী আরিফুল হক অদৃশ্য কারণে মৌলভীবাজারে প্রাথমিকে নিয়োগপত্র পাননি ৮৫ জন নাসিরনগরে বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়কের কাজের উদ্বোধন নিখোঁজর দুই দিন পর নাসিরনগরের গুনিয়াউকে ডোবায় মিলল মাদ্রাসা সুপারের মরদেহ বাংলাদেশ প্রথমবারের মতো এক বিলিয়ন ডলার পর্যন্ত সার্বভৌম বন্ড ছাড়ার পরিকল্পনায় তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা, গঙ্গার পানি বণ্টনেও ঢাকার দাবি
হোম › আমেরিকা › ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২৬ এপ্রিল, ২০২৬ 209
ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

স্টাফ রিপোর্টার:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মাত্র ১৫ দিনের ব্যবধানে তিন বাংলাদেশির অস্বাভাবিক মৃত্যুতে প্রবাসী কমিউনিটিতে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন দুইজন শিক্ষার্থী এবং একজন কর্মজীবী নারী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২ এপ্রিল নিলুফার ইয়াসমিন নামের এক বাংলাদেশি নারী কর্মস্থলে নৃশংসভাবে খুন হন। তিনি দুই সন্তানের জননী ছিলেন। এ ঘটনায় তার স্বামীকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে।


এরপর ১৬ এপ্রিল পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ থাকার পর একটি লেক থেকে তার দেহ উদ্ধার করা হয়, যা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তাধীন রয়েছে।


একই দিনে আরেক পিএইচডি শিক্ষার্থী নাহিদ সুলতানা বৃষ্টির মরদেহও উদ্ধার করা হয়। তার মৃত্যুর ঘটনাও রহস্যজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এ নিয়ে তদন্ত চলছে।


এই তিনটি মৃত্যুর ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন—“আমরা কোথায় নিরাপদ?”


এদিকে নিহতদের স্মরণে শোক প্রকাশ করেছেন প্রবাসী কমিউনিটির সদস্যরা। তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।


বিশ্লেষকরা বলছেন, একের পর এক এমন ঘটনা শুধু একটি কমিউনিটির নয়, বরং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন তুলে দেয়। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত সত্য উদঘাটন করা এখন সময়ের দাবি।