মহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের ৩ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরের প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সর্বমঙ্গলা (পাইলট) উচ্চ বিদ্যালয়ের ৩ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেন মো. ফজলে হুদা বাবুল এমপি। এ উপলক্ষে গতকাল সকাল ১১ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মিরাজুল ইসলাম মিরাজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ জাহারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সেলিনা আক্তার, ৭ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুন মাওয়া প্রমূখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা আলহাজ্ব আক্কাস আলী, উপজেলা কৃষক দলের সহসভাপতি হারুন অর রশিদ রাজু, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোজাফফর রহমান প্রমূখ।
পরে দুপুরে উপজেলার পাঁঠাকাটা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাাডেমিক ভবনের ১ম তলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-৩, (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। এ সময় তার সাথে বিএনপি, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।