অনলাইন, ১২ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০০০ কোটি ডলারের মানহানির মামলা চলবে: মার্কিন আদালত প্রধানমন্ত্রীর বাসা ‘জাতীয় গ্রিডে নেই’, চলছে সৌরবিদ্যুতে: সংসদে বিদ্যুৎমন্ত্রী যুব এশিয়া কাপ: সেমিফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ অপরাজিত পাকিস্তান এইচএসসিতে শূন্য পাস: ১৫ শতাংশের নিচে পাস করা কলেজ একীভূত করার প্রস্তাব কুমিল্লা বোর্ডের পেনসিলভেনিয়ায় ডেমোক্র্যাটদের ‘ট্রাইফেক্টা’: ন্যূনতম মজুরি দ্বিগুণের বেশি করার অঙ্গীকার গভর্নর শাপিরোর ভেটেরান্স ডে-তে আর্লিংটনে ট্রাম্প: প্রস্তাবিত বিজয় তোরণ উৎসর্গ হবে সাবেক সেনাদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভ আর নেই কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি ঢাকায় হাতবোমা আসছে কোথা থেকে? উৎস খুঁজছে পুলিশ, চার জেলায় কড়া নজরদারির নির্দেশ সুপ্রিম কোর্টের পরও থামেনি লড়াই: আদেশ বাতিলের আবেদন ও আদালতের জবাব রোজায় ১০ পণ্য ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতে জাতিসংঘের জোর শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলায় ছাত্রলীগের সাবেক নেতা হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হোম › বাংলাদেশ › বিশ্ব পর্যটন দিবসে দুর্গাপুরের অপার সম্ভাবনাময় পর্যটনকে বিকশিত করার আহ্বান

বিশ্ব পর্যটন দিবসে দুর্গাপুরের অপার সম্ভাবনাময় পর্যটনকে বিকশিত করার আহ্বান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:১১ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ 99
বিশ্ব পর্যটন দিবসে দুর্গাপুরের অপার সম্ভাবনাময় পর্যটনকে বিকশিত করার আহ্বান

মামুন রণবীর

নেত্রকোণা জেলা প্রতিনিধি॥


বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ও পর্যটন শিল্প উন্নয়ন সমবায় সমিতির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার নাগরিক অংশগ্রহণ করেন।


সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে র‍্যালির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এই র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, পর্যটন ব্যবসায়ী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ।


পরে সোমেশ্বরী হলরুমে পর্যটন শিল্প উন্নয়ন সমবায় সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় শুরু হয় আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত।


আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম এ জিন্নাহ, সহ সভাপতি এম. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, দুর্গাপুর প্রেসক্লাবের সহ সভাপতি মোহন মিয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ।


এই আয়োজনে আলোচকরা বলেন, দুর্গাপুর প্রকৃতির অপার সৌন্দর্যে সমৃদ্ধ একটি জনপদ। সোমেশ্বরী নদী, বিজয়পুরের সাদা মাটির পাহাড়, গারো ও হাজংসহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা—সব মিলিয়ে দুর্গাপুরে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে।


তারা বলেন, পর্যটন শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি একটি এলাকার অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান ও সংস্কৃতি সংরক্ষণের গুরুত্বপূর্ণ মাধ্যম। পর্যটকদের আগমন বাড়লে স্থানীয় হোটেল-রেস্তোরাঁ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা, হস্তশিল্প ও স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারিত হবে। একই সঙ্গে স্থানীয় তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।


অতিথিরা বলেন, পর্যটন বিকাশের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্ব দিতে হবে। পর্যটনকেন্দ্রগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখা, নদী-পাহাড় ও জীববৈচিত্র্য রক্ষা করা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। সরকারি উদ্যোগ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তা এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপুরকে একটি পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। আজকের এই গ্লোবাল ভিলেজের আধুনিক সময়ে পর্যটনের ডিজিটাল রূপান্তর ও কৃত্তিম বুদ্ধিমত্তা তথা এআই কে কাজে লাগিয়ে বিশ্বের যেকোন প্রান্তের পর্যটন সম্ভাবনাকে চমৎকারভাবে বিকশিত করা সম্ভব।

লিংক কপি হয়েছে ✓
শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলায় ছাত্রলীগের সাবেক নেতা হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলায় ছাত্রলীগের সাবেক নেতা হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ◷ ২৩ ঘণ্টা ১০ মিনিট আগে কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ◷ ২৩ ঘণ্টা ১২ মিনিট আগে নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি ◷ ২৩ ঘণ্টা ১৬ মিনিট আগে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে পত্নীতলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, যাতায়াতে দেওয়া হবে দুটি গাড়ি শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে পত্নীতলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, যাতায়াতে দেওয়া হবে দুটি গাড়ি ◷ ২৩ ঘণ্টা ১৯ মিনিট আগে কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি ও হুমকির চিরকুট, থানায় জিডি কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি ও হুমকির চিরকুট, থানায় জিডি ◷ ২৩ ঘণ্টা ২২ মিনিট আগে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন ◷ ২৩ ঘণ্টা ২৫ মিনিট আগে