Columbus, ১১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সৌদিতে হামলাজনিত পরিস্থিতি: বিমানের ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ গাজীপুরে উড়ালসড়কে গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা বাবা-মা ও শিশুসন্তান নিহত আবারও কমল সোনার দাম, ভরিতে ২,৭৪১ টাকা; ২২ ক্যারেট এখন ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ গ্রেপ্তার টেকনাফে নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের অজিত দোভাল ও ‘র’-এর সাবেক প্রধানকে মার্কিন আদালতের সমন, ‘বিদ্বেষপূর্ণ’ বলল ভারত শেখ হাসিনার পাসপোর্টের আবেদন: ‘বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না’, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘নিষ্ক্রিয়তা ও পরোক্ষ সহযোগিতা’র অভিযোগ জামায়াত সেক্রেটারি জেনারেল পরওয়ারের জামিন পেলেও আমিরাত ছাড়তে পারবেন না বেনজীর, ভ্রমণ নিষেধাজ্ঞা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ার চরাঞ্চলে এসআরবি-১২-এর অভিযান, রিভলবার ও গুলিসহ শিহাব আটক রাজনগরে ভূমি অফিসের সামনে গাছে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার ফল মেনে নেওয়ার কথা বলেও এখন মধ্যবর্তী নির্বাচন ‘সৎ’ ছিল কি না প্রশ্ন তুললেন ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার, সরলেন সুসি ওয়াইলস
হোম › বাংলাদেশ › নওগাঁয় ৩৮৭০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রায় ৫ লাখ টাকা উদ্ধার

নওগাঁয় ৩৮৭০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রায় ৫ লাখ টাকা উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৫৪ এএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ 38
নওগাঁয় ৩৮৭০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রায় ৫ লাখ টাকা উদ্ধার

আহিদুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি॥


নওগাঁর পোরশায় পুলিশের বড় ধরনের মাদকবিরোধী অভিযানে মাদক সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পোরশা উপজেলার ১ নম্বর নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামে এ অভিযান চালানো হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন, কালাইবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. শাকিল (২০) এবং তহুরুল ইসলামের স্ত্রী মোছা. বেবী খাতুন (৩৩)। এ সময় একজন পালিয়ে যায়।


পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার ওসি জিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কালাইবাড়ী গ্রামের তহুরুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালায়। পরে বাড়িটির শয়নকক্ষের খাটের নিচে মাটির গর্তে লুকিয়ে রাখা ৩৮৭ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতি পাতায় ১০টি করে মোট ৩ হাজার ৮৭০ পিস ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১১ লাখ ৬১ হাজার টাকা। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং তাদের ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, চক্রটি ভারত থেকে মাদক এনে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত। এ ঘটনায় গ্রেপ্তার দুইজন ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদক কারবারের সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা নির্মূলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

লিংক কপি হয়েছে ✓
গাজীপুরে উড়ালসড়কে গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা বাবা-মা ও শিশুসন্তান নিহত গাজীপুরে উড়ালসড়কে গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা বাবা-মা ও শিশুসন্তান নিহত ◷ ১ ঘণ্টা ৫০ মিনিট আগে টেকনাফে নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের টেকনাফে নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের ◷ ৩ ঘণ্টা ২৭ মিনিট আগে কুষ্টিয়ার চরাঞ্চলে এসআরবি-১২-এর অভিযান, রিভলবার ও গুলিসহ শিহাব আটক কুষ্টিয়ার চরাঞ্চলে এসআরবি-১২-এর অভিযান, রিভলবার ও গুলিসহ শিহাব আটক ◷ ৬ ঘণ্টা ২১ মিনিট আগে রাজনগরে ভূমি অফিসের সামনে গাছে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার রাজনগরে ভূমি অফিসের সামনে গাছে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার ◷ ৭ ঘণ্টা ২৮ মিনিট আগে ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৭৯ জন বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ শিক্ষার্থী ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৭৯ জন বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ শিক্ষার্থী ◷ ১০ ঘণ্টা ১৩ মিনিট আগে ধানমন্ডি ৩২ নম্বরে চিরকুটসহ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, ৩ নম্বরে আরও দুটি ধানমন্ডি ৩২ নম্বরে চিরকুটসহ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, ৩ নম্বরে আরও দুটি ◷ ১০ ঘণ্টা ১৬ মিনিট আগে