Columbus, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
মাদ্রাসার সুপারের ওপর হামলার অভিযোগ ও নিয়োগ অনিয়ম নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন মহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের ৩ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন নিয়োগে বাণিজ্যের অভিযোগ তুলে পুনঃ নিয়োগের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নওগাঁয় ৩৮৭০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রায় ৫ লাখ টাকা উদ্ধার মামলার বাদী ৬৫ বছরের নারীকে বাড়ি থেকে থানায় নেওয়ার অভিযোগ, অবস্থান নিয়ে পরিবারের উদ্বেগ। কুমারখালীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার: এসআরবির অভিযান। কুড়িগ্রামে বিশ্ব পর্যটন দিবস উদযাপন: পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান অগ্রাধীকার ভিত্তিতে প্রথমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করবো- মৌলভীবাজার মন্ত্রী আরিফুল হক অদৃশ্য কারণে মৌলভীবাজারে প্রাথমিকে নিয়োগপত্র পাননি ৮৫ জন নাসিরনগরে বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়কের কাজের উদ্বোধন নিখোঁজর দুই দিন পর নাসিরনগরের গুনিয়াউকে ডোবায় মিলল মাদ্রাসা সুপারের মরদেহ বাংলাদেশ প্রথমবারের মতো এক বিলিয়ন ডলার পর্যন্ত সার্বভৌম বন্ড ছাড়ার পরিকল্পনায় তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা, গঙ্গার পানি বণ্টনেও ঢাকার দাবি নিউইয়র্ক সফরে ৩০ কর্মসূচি, ১১ দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
হোম › বাংলাদেশ › নাসিরনগরে বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়কের কাজের উদ্বোধন

নাসিরনগরে বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়কের কাজের উদ্বোধন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:২৬ এএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ 23
নাসিরনগরে বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়কের কাজের উদ্বোধন

খ ম জায়েদ হোসেন,

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥


ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর - সরাইল- লাখাই আঞ্চলিক মহাসড়ক বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (২৭সেপ্টেম্বর) বেলা ১১:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কলেজ মোড় শহীদ ইমরান চত্বরে সরাইল - নাসিরনগর -লাখাই আঞ্চলিক মহাসড়ক টি চার লেনে উন্নীতকরণ কাজের শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।প্রকল্পটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর সংসদীয় আসনের সংসদ সদস্য, উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, মৎস্য ও প্রাণিসম্পদ

মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা এম এ হান্নান এমপি মহোদয়।

উদ্বোধনী পরবর্তী আলোচনা সভায় প্রকল্প পরিচালক মোফাজ্জল হায়দারের সভাপতিত্বে ও উপজেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর সংসদীয় আসনের সংসদ সদস্য, উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, মৎস্য ও প্রাণিসম্পদ

মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা এম এ হান্নান এমপি মহোদয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও কারানির্যাত জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন, জেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহীন,  জেলা বিএনপির নেতৃবৃন্দসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ,উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক এডভোকেট আরাফাত উল্লাহ সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল শ্রমিকদল, মহিলাদল,ওলামাদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে উপজেলার সার্বিক কল্যাণ ও প্রকল্পের সফল বাস্তবায়ন কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জননেতা এম এ হান্নান এমপি মহোদয় বলেন,

নাসিরনগর উপজেলা কৃষি নির্ভর এলাকা ও হাওরবেষ্টিত অঞ্চল। এখানকার মৎস্য ও কৃষিপণ্য দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে আমার নাসিরনগরকে সমৃদ্ধ করেছে । কিন্তু উন্নত সড়কের অভাবে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হতো এবং সাধারণ মানুষ ও কৃষিপণ্য যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো।উন্নত সড়ক যোগাযোগের মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এই সড়কটির নির্মাণ কাজ শেষ হলে নাসিরনগরের সাথে হবিগঞ্জ  সিলেট, সুনামগঞ্জ ও ঢাকাসহ সারা দেশের যোগাযোগ ব্যবস্থা দ্রুত ও সুগম হবে।

ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে এবং অর্থনৈতিক প্রসার ঘটবে।

নাসিরনগর -সরাইল - লাখাই আঞ্চলিক

সড়কটি সংস্কার ও আধুনিকায়ন ছিল এই এলাকার মানুষের প্রাণের দাবি। আজ শত বাধা-বিপত্তি পেরিয়ে আপনাদের দোয়ায় ও সমর্থনে আমরা এই মেগা প্রকল্পের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু করতে পেরেছি।

এটি কোনো একক ব্যক্তির সাফল্য নয়, এটি নাসিরনগর উপজেলার  সর্বস্তরের মানুষের আমানত ও অধিকার পূরণের প্রতিফলন।

প্রতিটি কাজের গুণগত মান যথাযথ রেখে নির্ধারিত সময়ের মধ্যেই সড়ক নির্মাণ কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহবান জানান ।

স্থানীয়দের প্রত্যাশা, ফোর লেন সড়ক প্রকল্পটি বাস্তবায়িত হলে নাসিরনগর -সরাইল- লাখাই এর দীর্ঘদিনের

প্রতীক্ষিত সাধারণ মানুষের যাতায়াতের ও

যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উন্নত যোগাযোগব্যবস্থার ফলে ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।