অনলাইন, ০৫ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
নওগাঁয় ১৬ বিজিবি'র আওতায় নব আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন জামায়াতের সঙ্গে জোটের জন্য ‘কঠিন মূল্য চুকাতে হবে’—বলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়লেন সামান্তা শারমিন পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হলেন ৬৭ পরিদর্শক কর্মস্থলে যাওয়ার পথে শেষ হলো জীবন, দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত রোকন চাঁদাবাজির দায়ে ডিজিএফআইয়ের দুই সদস্য চাকরিচ্যুত, এক বছরের কারাদণ্ড ‘এনসিপিতে একশোর বেশি শিবিরকর্মী যোগ দিয়েছে’: অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা কারখানায় নাশকতার ষড়যন্ত্রকারীদের ২০২৪-এর মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২৩ বছরের পথচলার ইতি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো ‘চাঁদাবাজি-লুটপাটের জন্য এসেছেন’ মন্তব্য: প্রত্যাহারে নাহিদ ইসলামকে ১০ দিনের আইনি নোটিশ শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না, ফেরাতে হবে প্রত্যর্পণ চুক্তিতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে অস্ত্র রেখে চেষ্টায়; গ্রেপ্তার-১ বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক ঝুঁকি দেখছে না ঢাকা, আগে রোহিঙ্গা সংকটের সমাধান চায় সরকার
হোম › রাজনীতি › জামায়াতের সঙ্গে জোটের জন্য ‘কঠিন মূল্য চুকাতে হবে’—বলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়লেন সামান্তা শারমিন

জামায়াতের সঙ্গে জোটের জন্য ‘কঠিন মূল্য চুকাতে হবে’—বলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়লেন সামান্তা শারমিন

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫২ এএম, ০৫ নভেম্বর, ২০২৬ 33
জামায়াতের সঙ্গে জোটের জন্য ‘কঠিন মূল্য চুকাতে হবে’—বলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়লেন সামান্তা শারমিন
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্ট ও গণমাধ্যমকে পাঠানো বার্তায় তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগের পেছনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তকে প্রধান কারণ হিসেবে তুলে ধরেছেন সামান্তা শারমিন। তিনি জানান, প্রায় এক বছর আগেই এ জোট নিয়ে তিনি দলের ভেতরে ভিন্ন অবস্থান নিয়েছিলেন এবং সতর্ক করেছিলেন যে জামায়াতের সঙ্গে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে। তাঁর মতে, জামায়াত মিত্র হওয়ার যোগ্য কোনো রাজনৈতিক শক্তি নয়।

ফেসবুক পোস্টে তিনি পদত্যাগের চারটি কারণ উল্লেখ করেন—জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন, দলের মূল আদর্শ থেকে সরে যাওয়া, নারীর রাজনৈতিক অধিকারকে উপেক্ষা করা এবং সংগঠনের ভেতরে গণতান্ত্রিক চর্চার অভাব। এ ছাড়া সংস্কার, নির্বাচনী কৌশল এবং কাউন্সিল ছাড়াই কমিটি পুনর্গঠনের বিষয়েও দলের সঙ্গে মতপার্থক্যের কথা জানান তিনি।

সামান্তা শারমিন বলেন, গত ১১ মাস ধরে তিনি দলের ভেতরে লিখিত অভিযোগ ও প্রস্তাব দিয়ে দলকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করেছেন। কিন্তু দলের গতিপথ বদলায়নি। এনসিপি আর তার মূলনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে পারবে না—এই উপলব্ধি থেকেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগের পর তিনি নতুন ধারার একটি গণতান্ত্রিক রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, সম্প্রতি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে এনসিপির দূরত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সামান্তা শারমিনের পদত্যাগের বিষয়ে এনসিপির আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।