অনলাইন, ০৫ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
নওগাঁয় ১৬ বিজিবি'র আওতায় নব আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন জামায়াতের সঙ্গে জোটের জন্য ‘কঠিন মূল্য চুকাতে হবে’—বলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়লেন সামান্তা শারমিন পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হলেন ৬৭ পরিদর্শক কর্মস্থলে যাওয়ার পথে শেষ হলো জীবন, দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত রোকন চাঁদাবাজির দায়ে ডিজিএফআইয়ের দুই সদস্য চাকরিচ্যুত, এক বছরের কারাদণ্ড ‘এনসিপিতে একশোর বেশি শিবিরকর্মী যোগ দিয়েছে’: অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা কারখানায় নাশকতার ষড়যন্ত্রকারীদের ২০২৪-এর মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২৩ বছরের পথচলার ইতি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো ‘চাঁদাবাজি-লুটপাটের জন্য এসেছেন’ মন্তব্য: প্রত্যাহারে নাহিদ ইসলামকে ১০ দিনের আইনি নোটিশ শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না, ফেরাতে হবে প্রত্যর্পণ চুক্তিতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে অস্ত্র রেখে চেষ্টায়; গ্রেপ্তার-১ বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক ঝুঁকি দেখছে না ঢাকা, আগে রোহিঙ্গা সংকটের সমাধান চায় সরকার
হোম › বাংলাদেশ › নওগাঁয় ১৬ বিজিবি'র আওতায় নব আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন

নওগাঁয় ১৬ বিজিবি'র আওতায় নব আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৭ এএম, ০৫ নভেম্বর, ২০২৬ 9
নওগাঁয় ১৬ বিজিবি'র আওতায় নব আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন
আহিদুল ইসলাম
আহিদুল ইসলামনওগাঁ প্রতিনিধি

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলায় বিজিবি'র নতুন করে প্রতিষ্ঠিত নব আদাতলা বিওপি ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে। সাপাহারের বৈকুণ্ঠপুর মৌজায় বৃহষ্পতিবার সকাল ১১টায় নব প্রতিষ্ঠিত এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি'র উত্তর পশ্চিম রিজিওন রংপুর-এর ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের পিএসসি জি প্লাস।

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল ইসলাম মাসুম এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবি রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন পিএসসি। এ সময় বিজিবি'র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও উপস্থিত ছিলেন। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেছেন ১৬ বিজিবি নওগাঁ জেলার সাপাহার ও পোরশা উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ করে থাকে। এর মধ্যে সাপাহার উপজেলার আদাতলা বিওপি ও করমুডাঙ্গা বিওপি'র মধ্যে দুরত্ব প্রায় সাড়ে ১৭ কিলোমিটার।

এই দুটি বিওপি'র স্বল্প সংখ্যক বিজিবি সদস্য দ্বারা চোরাচালান, মাদক ও মানব পাচার রোধ দূরুহ হচ্ছিল। কাজেই বিজিবি মহা পরিচালক এর অনুমোদন সাপেক্ষে নব আদাতলা নতুন বিওপি ক্যাম্পটি প্রতিষ্ঠা করা হয়। ক্যাম্পের উদ্বোধন করে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বক্তব্যে বলেন, বিজিবি সদস্যরা দিবারাত্রি সকল প্রতিকুল পরিবেশে দেশ ও মাতৃভূমির সুরক্ষায় মহান দায়িত্ব পালন করে আসছে। দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব ও কর্তব্য সুচারুরূপে পালনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ এবং প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা একান্ত কাম্য।

তিনি দৃঢ় ভাবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নব স্থাপিত নব আদাতলা বিওপি এর মাধ্যমে সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সম্ভব হবে। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, নব আদাতলা বিওপি স্থাপনের মধ্যে দিয়ে এই ব্যাটালিয়নের মোট বিওপির সংখ্যা হলো ১৩টি। আরও দুটি নতুন বিওপি ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।