অনলাইন, ১৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন আলোচিত কাঠবিড়ালি পিনাটের সাবেক মালিক আইসের হেফাজতে, দেশ থেকে বহিষ্কারের মুখে বিক্ষোভ দমনের বিতর্কিত এনওয়াইপিডি ইউনিট এসআরজি ভেঙে দিলেন মেয়র মামদানি ব্রঙ্কসের কো-অপ সিটিতে গুলিতে দুই নিরাপত্তা কর্মকর্তা আহত, অভিযুক্তের লাশ উদ্ধার চীনা গুপ্তচর সন্দেহে কেলেঙ্কারি: এনভিডিয়ার সাবেক প্রধান জেনসেন হুয়াংয়ের ফেরায় আপত্তি নেই ট্রাম্পের বাংলাদেশকে অর্থায়নের যোগ্য ঘোষণা করল মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ: নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না, বললেন আইজেনকট বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
হোম › রাজনীতি › আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সারাদেশে মাঠে থাকবে বিএনপি: রিজভী

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সারাদেশে মাঠে থাকবে বিএনপি: রিজভী

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:১৬ এএম, ১৬ নভেম্বর, ২০২৬ 66
আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সারাদেশে মাঠে থাকবে বিএনপি: রিজভী
মো: আশিকুর রহমান
মো: আশিকুর রহমানঢাকা প্রতিনিধি॥

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও অরাজকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সারাদেশে মাঠে থাকবে বিএনপি—এমন ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ফ্যাসিবাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রতিরোধে জাতীয়তাবাদী শক্তি মাঠে থাকবে। "সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের জ্বালাও-পোড়াও এবং ককটেল হামলার প্রতিবাদে" জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত এ মিছিল হয়।

ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাকে সরকার নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে। এসব প্রতিরোধে সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে যাচ্ছে; নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজনৈতিকভাবে মোকাবিলার লক্ষ্যে ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে ক্ষমতাসীন বিএনপি, মিত্র দল ও জোটগুলোও কর্মসূচি নিয়ে মাঠে নামছে। সংসদ অধিবেশন শেষে দলীয় এমপিদের নিজ নিজ নির্বাচনী এলাকায় থেকে নেতা-কর্মীদের নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি রাজপথে ছিল, আছে, থাকবে; জনগণকে নিয়ে যেকোনো ধরনের নৈরাজ্য রুখে দেবে দলটি।

বিএনপি নেতাদের এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ◷ ২ ঘণ্টা ২৬ মিনিট আগে বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন ◷ ২ ঘণ্টা ২৬ মিনিট আগে কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা ◷ ২ ঘণ্টা ৫৭ মিনিট আগে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: সংসদে উত্তপ্ত বিতর্ক, এমপির বাড়িতে হামলায় কঠোর ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: সংসদে উত্তপ্ত বিতর্ক, এমপির বাড়িতে হামলায় কঠোর ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর ◷ ৮ ঘণ্টা ২৭ মিনিট আগে সংসদে কৃষকদের "অশিক্ষিত-মূর্খ" বললেন এমপি বাবুল, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ সংসদে কৃষকদের "অশিক্ষিত-মূর্খ" বললেন এমপি বাবুল, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ ◷ ৮ ঘণ্টা ৪৬ মিনিট আগে এটাই প্রমাণ করে গোপালগঞ্জ ছাড়া দেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী এটাই প্রমাণ করে গোপালগঞ্জ ছাড়া দেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ◷ ১০ ঘণ্টা ৩৬ মিনিট আগে