অনলাইন, ১৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন আলোচিত কাঠবিড়ালি পিনাটের সাবেক মালিক আইসের হেফাজতে, দেশ থেকে বহিষ্কারের মুখে বিক্ষোভ দমনের বিতর্কিত এনওয়াইপিডি ইউনিট এসআরজি ভেঙে দিলেন মেয়র মামদানি ব্রঙ্কসের কো-অপ সিটিতে গুলিতে দুই নিরাপত্তা কর্মকর্তা আহত, অভিযুক্তের লাশ উদ্ধার চীনা গুপ্তচর সন্দেহে কেলেঙ্কারি: এনভিডিয়ার সাবেক প্রধান জেনসেন হুয়াংয়ের ফেরায় আপত্তি নেই ট্রাম্পের বাংলাদেশকে অর্থায়নের যোগ্য ঘোষণা করল মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ: নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না, বললেন আইজেনকট বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
হোম › জাতীয় › ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৬ নভেম্বর, ২০২৬ 53
ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ
মো: আদিবুর রহমান মাসুদ
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ডিসেম্বর মাস ঘিরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছেন বলে তথ্য পেয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। গ্রেপ্তার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ এবং মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মকর্তাদের ভাষ্য, সড়ক ও নৌপথে নাশকতা চালিয়ে গোপালগঞ্জসহ আশপাশের চার জেলাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করা এবং ঢাকায় জমায়েত করার পরিকল্পনা রয়েছে দলটির নেতা-কর্মীদের। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কর্মসূচি দেওয়া হচ্ছে। এসব কর্মসূচি ঘিরে ঢাকাসহ বিভিন্ন জেলায় গাড়িতে আগুন ও পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত শুধু ঢাকায় নাশকতার ঘটনায় ২৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্ভাব্য নাশকতা ঠেকাতে ঢাকা, গোপালগঞ্জ এবং আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জেলাগুলো নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো ডিসেম্বর এসব এলাকায় বাড়তি পুলিশ থাকবে এবং সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আইজিপি মো. আলী হোসেন ফকির ৬৪ জেলার এসপি, আট মহানগরের কমিশনার ও আট রেঞ্জের ডিআইজিকে নাশকতায় সরাসরি জড়িতদের আইনের আওতায় আনার বিশেষ বার্তা দিয়েছেন।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি মো. আহসান হাবীব পলাশ বলেন, "তারা কী করতে চায়, সেই গোয়েন্দা তথ্য পুলিশের কাছে আছে। চাইলেই তো আর করতে পারবে না।" যেকোনো নাশকতা মোকাবিলায় পুলিশ পুরোপুরি প্রস্তুত বলে জানান তিনি।

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানান, পদ্মা সেতু, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরের মহাসড়ক এবং পৌর এলাকার সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা, শিক্ষার্থীদের মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা, শিক্ষার্থীদের মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◷ ৮ ঘণ্টা ২৬ মিনিট আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে পিটার হাসের "অনানুষ্ঠানিক" বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে পিটার হাসের "অনানুষ্ঠানিক" বৈঠক ◷ ৮ ঘণ্টা ৪৬ মিনিট আগে শাপলা চত্বর মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে জিয়াউল-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি শাপলা চত্বর মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে জিয়াউল-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি ◷ ৮ ঘণ্টা ৪৬ মিনিট আগে গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি; পরিস্থিতি স্বাভাবিক: ডিআইজি গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি; পরিস্থিতি স্বাভাবিক: ডিআইজি ◷ ৮ ঘণ্টা ৪৬ মিনিট আগে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: শামা ওবায়েদ শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: শামা ওবায়েদ ◷ ৯ ঘণ্টা ৫০ মিনিট আগে পাঁচ ধাপে ৪ হাজারের বেশি ইউপিতে ভোট, প্রথম ধাপ ২১ জানুয়ারি পাঁচ ধাপে ৪ হাজারের বেশি ইউপিতে ভোট, প্রথম ধাপ ২১ জানুয়ারি ◷ ১০ ঘণ্টা ৪৭ মিনিট আগে