অনলাইন, ১৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন আলোচিত কাঠবিড়ালি পিনাটের সাবেক মালিক আইসের হেফাজতে, দেশ থেকে বহিষ্কারের মুখে বিক্ষোভ দমনের বিতর্কিত এনওয়াইপিডি ইউনিট এসআরজি ভেঙে দিলেন মেয়র মামদানি ব্রঙ্কসের কো-অপ সিটিতে গুলিতে দুই নিরাপত্তা কর্মকর্তা আহত, অভিযুক্তের লাশ উদ্ধার চীনা গুপ্তচর সন্দেহে কেলেঙ্কারি: এনভিডিয়ার সাবেক প্রধান জেনসেন হুয়াংয়ের ফেরায় আপত্তি নেই ট্রাম্পের বাংলাদেশকে অর্থায়নের যোগ্য ঘোষণা করল মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ: নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না, বললেন আইজেনকট বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
হোম › বাংলাদেশ › পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ নৌবাহিনীতে কর্মরত স্বামীর বিরুদ্ধে

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ নৌবাহিনীতে কর্মরত স্বামীর বিরুদ্ধে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৩৬ এএম, ১৬ নভেম্বর, ২০২৬ 15
পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ নৌবাহিনীতে কর্মরত স্বামীর বিরুদ্ধে
আহিদুল ইসলাম
আহিদুল ইসলামনওগাঁ প্রতিনিধি

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরের বাগাচারা এলাকায় স্বামীর নির্যাতনে কানিজ ফাতিমা নামে এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে। মেয়ের সুখের আশায় প্রবাসী বাবার আজীবনের সঞ্চয় ও ত্যাগের পরও শেষরক্ষা হলো না কানিজের। পরকীয়ার প্রতিবাদ করায় ছুটিতে বাড়ি এসে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নৌবাহিনীতে কর্মরত স্বামী আশিক হাসানের বিরুদ্ধে।

জানা যায়, প্রায় তিন বছর আগে মহাদেবপুর উপজেলার বাগাচারা এলাকার আশিক হাসানের সঙ্গে বিয়ে হয় কানিজ ফাতিমার। বিয়ের পর আশিক নৌবাহিনীতে চাকরি পান এবং কর্মস্থল চট্টগ্রামে চলে যান। মেয়ের সুখ-শান্তির কথা ভেবে সৌদি প্রবাসী বাবা আবুল কালাম জামাইয়ের চাকরি থেকে শুরু করে সংসারের যাবতীয় আসবাবপত্র ও চাহিদা পূরণে নিজের সর্বস্ব উজাড় করে দেন। কিন্তু প্রবাসী বাবার এই নিঃস্বার্থ ত্যাগের পরও আশিকের পরিবারের অর্থের লোভ ও চাপ কমেনি বরং বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে কানিজের ওপর চলতে থাকে মানসিক ও শারীরিক চাপ।

স্বজনদের অভিযোগ, চট্টগ্রামে যাওয়ার পর থেকেই স্ত্রী কানিজের প্রতি চরম অবহেলা ও অনাগ্রহ দেখাতে শুরু করেন আশিক। স্বামীর এমন পরিবর্তনের কারণ খুঁজতে গিয়ে কানিজ জানতে পারেন ফরিদপুর জেলার এক নারীকে ‘ধর্মবোন’ পরিচয় দিয়ে তার সঙ্গে গভীর পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন আশিক। পরবর্তীতে আশিকের ব্যবহৃত মোবাইল ফোনে ওই নারীর সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ ছবি দেখতে পান কানিজ ফাতিমা। স্বামীর এই প্রতারণার বিষয়ে প্রশ্ন তুললেই কানিজের ওপর নেমে আসত অমানুষিক শারীরিক নির্যাতন।

চলতি সপ্তাহে ছুটি কাটাতে বাড়িতে আসেন আশিক হাসান। সোমবার বিকেলে সেই পরকীয়ার বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আজ আশিক ও তার পরিবারের সদস্যরা কানিজকে বেধড়ক মারধর করেন। স্বামীর নির্মম নির্যাতনে কানিজের মৃত্যু নিশ্চিত হওয়ার পরই তাদের খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে স্বজনরা দ্রুত কানিজের নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ উমর ফারুক বলেন, খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হবে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে অভিযুক্ত আশিক হাসান বা তাঁর পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

লিংক কপি হয়েছে ✓
নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ◷ ৩ ঘণ্টা ১ মিনিট আগে ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা ◷ ৩ ঘণ্টা ১ মিনিট আগে কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ◷ ৩ ঘণ্টা ১ মিনিট আগে নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর ◷ ৩ ঘণ্টা ১ মিনিট আগে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা ◷ ৮ ঘণ্টা ২৮ মিনিট আগে নানিয়ারচর জোন কর্তৃক বসতবাড়ি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ নানিয়ারচর জোন কর্তৃক বসতবাড়ি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ ◷ ৮ ঘণ্টা ৩২ মিনিট আগে