অনলাইন, ১৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ব্রুকলিনের ফ্ল্যাটবুশ অ্যাভিনিউতে মাঝখান দিয়ে বাসের লেন, নিউইয়র্কের প্রথম বাস র‍্যাপিড ট্রানজিটের পথে মামদানি প্রশাসন নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন, পরিচালনায় দেনি ভিলনভ ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: সংসদে হাসনাত আবদুল্লাহ গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা: বিক্ষোভের অধিকার আছে, তবে অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে—জাতিসংঘ ফুল হাতে পুলিশ, শান্তিতে নোবেল!—আইনশৃঙ্খলা বাহিনীর ‘সংযম’ নিয়ে জুলকারনাইন সায়েরের ব্যঙ্গাত্মক পোস্ট অভিবাসন চেক-ইনে আইসের হাতে আটক ৮ বছরের হাইতিয়ান শিশু অবশেষে মুক্ত মিস ইউনিভার্সে ভোটের হিসাবে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের সামিরা খান মাহি জোহানেসবার্গ টেস্টে বৃষ্টির বাধা, তৃতীয় দিন শেষে ১৪ রানে এগিয়ে বাংলাদেশ; লিটনের রেকর্ড লন্ডনে এনসিপির ওপর আ.লীগের হামলা নিয়ে অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত "জয় বাংলা" স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে তিন ঘণ্টায় চার বাসে আগুন, আতঙ্কে নগরবাসী নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন, ভিডিও ভাইরাল গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হোম › বাংলাদেশ › কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি

কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৬ নভেম্বর, ২০২৬ 19
কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি

কুড়িগ্রাম প্রতিনিধি: মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে এবং চলমান আন্দোলনের অংশ হিসেবে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করেছেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার সমিতি ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

সোমবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার নিকাহ রেজিস্ট্রার বা কাজীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের পাশাপাশি নিকাহ রেজিস্ট্রারদেরও পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে ইউনিয়নপ্রতি একাধিক কাজী নিয়োগ দেওয়া হলে পেশাগত প্রতিযোগিতা, বিশৃঙ্খলা ও দুর্নীতির সুযোগ আরও বাড়বে। তাই নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার দাবি জানান তারা।

এ সময় নিকাহ রেজিস্ট্রার সমিতি ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কাজী মাওলানা মো. নুরুজ্জামান বলেন, বিয়ে একটি ধর্মীয় বিধান ও গুরুত্বপূর্ণ সামাজিক বন্ধন। এ পেশায় দায়িত্ব পালনের ক্ষেত্রে ধর্মীয় জ্ঞান ও যোগ্যতাকে গুরুত্ব দিতে হবে। সেখানে সাধারণ ডিগ্রিধারীদের নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

কর্মসূচি থেকে আগামীকাল ঢাকায় সারাদেশের নিকাহ রেজিস্ট্রারদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আন্দোলন কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।

11:32 AM

লিংক কপি হয়েছে ✓