অনলাইন, ১৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন আলোচিত কাঠবিড়ালি পিনাটের সাবেক মালিক আইসের হেফাজতে, দেশ থেকে বহিষ্কারের মুখে বিক্ষোভ দমনের বিতর্কিত এনওয়াইপিডি ইউনিট এসআরজি ভেঙে দিলেন মেয়র মামদানি ব্রঙ্কসের কো-অপ সিটিতে গুলিতে দুই নিরাপত্তা কর্মকর্তা আহত, অভিযুক্তের লাশ উদ্ধার চীনা গুপ্তচর সন্দেহে কেলেঙ্কারি: এনভিডিয়ার সাবেক প্রধান জেনসেন হুয়াংয়ের ফেরায় আপত্তি নেই ট্রাম্পের বাংলাদেশকে অর্থায়নের যোগ্য ঘোষণা করল মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ: নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না, বললেন আইজেনকট বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
হোম › রাজনীতি › গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী

গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:১৯ এএম, ১৬ নভেম্বর, ২০২৬ 61
গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী
মো: আশিকুর রহমান
মো: আশিকুর রহমানঢাকা প্রতিনিধি॥

গুম, খুন, দমন-পীড়ন ও রক্তাক্ত রাজনীতির পথে আওয়ামী লীগের প্রত্যাবর্তন দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।

রিজভী বলেন, পলাতক ফ্যাসিস্টরা এখন পেছনের দরজা দিয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তাঁর অভিযোগ, তারা পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে আবার ক্ষমতায় ফিরতে চায়। তবে জনগণ সেই অপচেষ্টা কখনো সফল হতে দেবে না; সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।

তিনি বলেন, ১৭ বছর তারা দেশে জুলুম-অত্যাচার চালিয়েছে। আবার ক্ষমতায় ফিরে কি তারা ব্যাংক থেকে টাকা পাচার করতে চায়—এমন প্রশ্নও তোলেন রিজভী। তিনি বলেন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে বিলাসী জীবন আর তারা উপভোগ করতে পারবে না।

আবদুস সালামকে আহ্বায়ক ও তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করে গত ৮ নভেম্বর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। রিজভী আশা প্রকাশ করেন, নতুন কমিটি রাজধানীতে দলকে আরও শক্তিশালী করবে।

রিজভীর অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ◷ ২ ঘণ্টা ২৭ মিনিট আগে বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন ◷ ২ ঘণ্টা ২৭ মিনিট আগে কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা ◷ ২ ঘণ্টা ৫৮ মিনিট আগে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: সংসদে উত্তপ্ত বিতর্ক, এমপির বাড়িতে হামলায় কঠোর ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: সংসদে উত্তপ্ত বিতর্ক, এমপির বাড়িতে হামলায় কঠোর ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর ◷ ৮ ঘণ্টা ২৮ মিনিট আগে সংসদে কৃষকদের "অশিক্ষিত-মূর্খ" বললেন এমপি বাবুল, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ সংসদে কৃষকদের "অশিক্ষিত-মূর্খ" বললেন এমপি বাবুল, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ ◷ ৮ ঘণ্টা ৪৭ মিনিট আগে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সারাদেশে মাঠে থাকবে বিএনপি: রিজভী আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সারাদেশে মাঠে থাকবে বিএনপি: রিজভী ◷ ৯ ঘণ্টা ৫২ মিনিট আগে