"৫টায় নেচেছি, বেশ করেছি": নাচের ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষোভ ঢাবি শিক্ষক মোনামির
ভাইয়ের গায়েহলুদের অনুষ্ঠানে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। ব্যক্তিগত অনুষ্ঠানের ভিডিও সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ পোস্টে মোনামি জানান, একমাত্র ভাইয়ের গায়েহলুদে তিনি নেচেছিলেন। একটি ভিডিও প্রথমে তাঁর এক বন্ধু শুধু বন্ধুদের দেখার জন্য শেয়ার করেন, পরে তিনিও শেয়ার করেন। কিন্তু পরে সেটি সংবাদমাধ্যমে পৌঁছে যায় এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
পরিবারের আনন্দঘন মুহূর্তে নাচের জন্য কোনো লজ্জা বা অনুশোচনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। পোস্টে তিনি লেখেন, "একটার তো ভিডিও পেয়েছেন। ৫টায় নেচেছি। বেশ করেছি।"
দেশে নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলেও একজন শিক্ষকের পারিবারিক অনুষ্ঠানের নাচ খবর হওয়া নিয়েও প্রশ্ন তোলেন মোনামি।
ছবি: সংগৃহীত





