অনলাইন, ১৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন আলোচিত কাঠবিড়ালি পিনাটের সাবেক মালিক আইসের হেফাজতে, দেশ থেকে বহিষ্কারের মুখে বিক্ষোভ দমনের বিতর্কিত এনওয়াইপিডি ইউনিট এসআরজি ভেঙে দিলেন মেয়র মামদানি ব্রঙ্কসের কো-অপ সিটিতে গুলিতে দুই নিরাপত্তা কর্মকর্তা আহত, অভিযুক্তের লাশ উদ্ধার চীনা গুপ্তচর সন্দেহে কেলেঙ্কারি: এনভিডিয়ার সাবেক প্রধান জেনসেন হুয়াংয়ের ফেরায় আপত্তি নেই ট্রাম্পের বাংলাদেশকে অর্থায়নের যোগ্য ঘোষণা করল মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ: নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না, বললেন আইজেনকট বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
হোম › বাংলাদেশ › নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৬ নভেম্বর, ২০২৬ 8
নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চএর উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে নাগেশ্বরী কলেজ মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আলাউদ্দিন পরিবেশ সুরক্ষায় সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন পরিবেশ রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এ কাজে জনপ্রতিনিধি সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। পরিচ্ছন্ন ও সবুজ নাগেশ্বরী গড়ে তুলতে সবাইকে আরও সচেতন হতে হবে।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা। তিনি বলেন পরিবেশ দূষণ রোধ ও সবুজায়নে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে এখন থেকেই পরিবেশবান্ধব কার্যক্রম জোরদার করা জরুরি।

সংগঠনের উপদেষ্টা ওমর ফারুক বলেন, পরিবেশ রক্ষার আন্দোলন একটি দীর্ঘমেয়াদি সামাজিক দায়িত্ব। এ আন্দোলনকে সফল করতে জনসচেতনতা সৃষ্টি এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম ছড়িয়ে দিতে হবে।

সংগঠনের সভাপতি মো. জাহিদুল ইসলাম খান তাঁর বক্তব্যে বলেন নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ নাগেশ্বরীকে একটি পরিচ্ছন্ন সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। পরিবেশের ক্ষতি হয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং বৃক্ষরোপণসহ ইতিবাচক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

সাধারণ সম্পাদক মোজাম্মেল হক দুদু বলেন পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগালেই হবে না গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে।

বক্তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নির্মল বায়ু নিশ্চিত করতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বেশি বেশি গাছ লাগানোর জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের উপদেষ্টা ও প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি মো. রফিকুল ইসলাম সংগঠনের সাংগঠনিক সম্পাদক জসিজুল হক লিটন দপ্তর সম্পাদক মো. আব্দুল আজিজ বাদল, মহিলা বিষয়ক সম্পাদক দুলালী খাতুন, প্রচার সম্পাদক আল আমিন হক রবি এবং উপজেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মসূচির শেষে অতিথিবৃন্দ ও সংগঠনের নেতাকর্মীরা কলেজ মোড় এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

11:46 AM

লিংক কপি হয়েছে ✓
ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা ◷ ৩ ঘণ্টা ১ মিনিট আগে কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ◷ ৩ ঘণ্টা ১ মিনিট আগে নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর ◷ ৩ ঘণ্টা ১ মিনিট আগে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা ◷ ৮ ঘণ্টা ২৮ মিনিট আগে নানিয়ারচর জোন কর্তৃক বসতবাড়ি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ নানিয়ারচর জোন কর্তৃক বসতবাড়ি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ ◷ ৮ ঘণ্টা ৩২ মিনিট আগে পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ নৌবাহিনীতে কর্মরত স্বামীর বিরুদ্ধে পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ নৌবাহিনীতে কর্মরত স্বামীর বিরুদ্ধে ◷ ৮ ঘণ্টা ৩২ মিনিট আগে