"ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন": ন্যান্সির স্ট্যাটাস ঘিরে আলোচনা
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
১০:২১ এএম,
১৬ নভেম্বর, ২০২৬
66
মাইনুদ্দিননিউইয়র্ক প্রতিনিধি॥
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সি। সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, "যেমন পীর তেমন তার মুরিদ! ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন।"
স্ট্যাটাসে কারও নাম উল্লেখ করেননি ন্যান্সি। কাকে উদ্দেশ করে কথাগুলো বলেছেন, তা-ও স্পষ্ট করেননি তিনি। তবে অনেকেই মনে করছেন, বিএনপির সমর্থক হিসেবে পরিচিত এই গায়িকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করেই স্ট্যাটাসটি দিয়েছেন।
গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন সময় সামাজিক ও রাজনৈতিক বিষয়ে মত প্রকাশ করে আলোচনায় এসেছেন ন্যান্সি। গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তাঁর এই স্ট্যাটাস দেওয়া হলো।
ছবি: সংগৃহীত





