কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা
যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের একটি অনুষ্ঠানের বাইরে বিক্ষোভ করেছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুক্তরাজ্য যুবলীগের নেতা-কর্মীরা।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাংলা সোসাইটির আয়োজনে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে তাঁরা বিক্ষোভ করেন এবং তাঁকে হেনস্তার চেষ্টা চালান। তবে সেখানে উপস্থিত এনসিপির নেতা-কর্মীদের তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি; কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নাহিদ ইসলাম স্থান ত্যাগ করেন।
সোমবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যুক্তরাজ্য সফরে যাওয়া জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের সমর্থকেরা। এ বিষয়ে যুক্তরাজ্য যুবলীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





