অনলাইন, ১৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ব্রুকলিনের ফ্ল্যাটবুশ অ্যাভিনিউতে মাঝখান দিয়ে বাসের লেন, নিউইয়র্কের প্রথম বাস র‍্যাপিড ট্রানজিটের পথে মামদানি প্রশাসন নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন, পরিচালনায় দেনি ভিলনভ ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: সংসদে হাসনাত আবদুল্লাহ গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা: বিক্ষোভের অধিকার আছে, তবে অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে—জাতিসংঘ ফুল হাতে পুলিশ, শান্তিতে নোবেল!—আইনশৃঙ্খলা বাহিনীর ‘সংযম’ নিয়ে জুলকারনাইন সায়েরের ব্যঙ্গাত্মক পোস্ট অভিবাসন চেক-ইনে আইসের হাতে আটক ৮ বছরের হাইতিয়ান শিশু অবশেষে মুক্ত মিস ইউনিভার্সে ভোটের হিসাবে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের সামিরা খান মাহি জোহানেসবার্গ টেস্টে বৃষ্টির বাধা, তৃতীয় দিন শেষে ১৪ রানে এগিয়ে বাংলাদেশ; লিটনের রেকর্ড লন্ডনে এনসিপির ওপর আ.লীগের হামলা নিয়ে অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত "জয় বাংলা" স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে তিন ঘণ্টায় চার বাসে আগুন, আতঙ্কে নগরবাসী নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন, ভিডিও ভাইরাল গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হোম › জাতীয় › শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: শামা ওবায়েদ

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: শামা ওবায়েদ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৯:১৬ এএম, ১৬ নভেম্বর, ২০২৬ 69
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: শামা ওবায়েদ
মো: আদিবুর রহমান মাসুদ
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দেশটি কোনো আনুষ্ঠানিক শর্ত দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দিলে বাংলাদেশ তার জবাব দেবে।

আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত ১২ নভেম্বর বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন। এর একটি হলো—তিনি বাংলাদেশের সামরিক উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন, তাই তাঁকে ফিরিয়ে নেওয়ার কাজও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে। প্রতিবেদন প্রকাশের পর দিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে শামা ওবায়েদ বলেন, "বাংলাদেশের আইনে প্রতিবেদনটার কোনো ভিত্তি নেই। এটা ভারত সরকারের কোনো দায়িত্বশীল জায়গা থেকে আসেনি। ভারতের কাছ থেকে অফিশিয়ালি কিছু এলে আমরা তা গ্রহণ করব এবং জবাব দেব।" দুই শর্তের বিষয়ে ভারতের সঙ্গে কোনো পর্যায়ে কথা হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, "আমাদের সঙ্গে তাদের এ ব্যাপারে কোনো কথাই হয়নি।"

প্রতিমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা কীভাবে ফিরবেন, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। "আমরা মনে করি, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো তিনি এখানে আসবেন এবং সাজা ভোগ করবেন। ভারত যদি রেসপন্স করে, তবে বাংলাদেশের মানুষ ও সরকারের জন্য তা সহজ হয়।" এ ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তবে শেখ হাসিনা ইস্যুর চেয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু হওয়া এই সম্পর্ক একটি বিষয়ে সীমাবদ্ধ নয়; অমীমাংসিত ইস্যুগুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা: বিক্ষোভের অধিকার আছে, তবে অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে—জাতিসংঘ গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা: বিক্ষোভের অধিকার আছে, তবে অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে—জাতিসংঘ ◷ ৪ ঘণ্টা ৬ মিনিট আগে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ ◷ ১০ ঘণ্টা ৫৩ মিনিট আগে হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের ◷ ১০ ঘণ্টা ৫৩ মিনিট আগে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে, শুরুতে ২৪০ মেগাওয়াট রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে, শুরুতে ২৪০ মেগাওয়াট ◷ ২১ ঘণ্টা ৫১ মিনিট আগে ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ ◷ ১ দিন আগে নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা, শিক্ষার্থীদের মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা, শিক্ষার্থীদের মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◷ ১ দিন আগে