অনলাইন, ১৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন আলোচিত কাঠবিড়ালি পিনাটের সাবেক মালিক আইসের হেফাজতে, দেশ থেকে বহিষ্কারের মুখে বিক্ষোভ দমনের বিতর্কিত এনওয়াইপিডি ইউনিট এসআরজি ভেঙে দিলেন মেয়র মামদানি ব্রঙ্কসের কো-অপ সিটিতে গুলিতে দুই নিরাপত্তা কর্মকর্তা আহত, অভিযুক্তের লাশ উদ্ধার চীনা গুপ্তচর সন্দেহে কেলেঙ্কারি: এনভিডিয়ার সাবেক প্রধান জেনসেন হুয়াংয়ের ফেরায় আপত্তি নেই ট্রাম্পের বাংলাদেশকে অর্থায়নের যোগ্য ঘোষণা করল মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ: নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না, বললেন আইজেনকট বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
হোম › জাতীয় › গোপালগঞ্জে ডিসি-এসপিসহ পাঁচ কর্মকর্তা বদলি, অরাজকতা করলে কঠোর হবে সরকার

গোপালগঞ্জে ডিসি-এসপিসহ পাঁচ কর্মকর্তা বদলি, অরাজকতা করলে কঠোর হবে সরকার

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:১৯ এএম, ১৬ নভেম্বর, ২০২৬ 60
গোপালগঞ্জে ডিসি-এসপিসহ পাঁচ কর্মকর্তা বদলি, অরাজকতা করলে কঠোর হবে সরকার
মো: আদিবুর রহমান মাসুদ
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের লগি-বইঠা ও দেশি অস্ত্র নিয়ে মহড়ার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করেছে সরকার। পরে জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর জায়গায় হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জে নিয়োগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে এসপি মো. হাবিবুল্লাহকে ফেনীতে বদলি করে ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের এসপি করা হয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের সই করা আদেশে টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমানকে কিশোরগঞ্জে বদলি করা হয়েছে। আদেশে বদলির কারণ উল্লেখ করা হয়নি।

সরকারের দায়িত্বশীল সূত্রের বরাতে প্রথম আলো জানিয়েছে, গত দুই দিনে আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের দুটি বৈঠক হয়েছে। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও পুলিশের কিছু কর্মকর্তার অদক্ষতা ও অসহযোগিতার বিষয়টি আলোচনায় আসে। সরকার আপাতত ধৈর্য ধরার পক্ষে, তবে আইনশৃঙ্খলার অবনতি হলে কঠোর অবস্থান নেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে; সীমালঙ্ঘন করলে আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

গোপালগঞ্জে বিজিবির সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে এবং পুলিশের উপস্থিতিও জোরদার করা হয়েছে। এসব বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ ◷ ৩ ঘণ্টা ৯ মিনিট আগে নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা, শিক্ষার্থীদের মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা, শিক্ষার্থীদের মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◷ ৮ ঘণ্টা ৩৯ মিনিট আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে পিটার হাসের "অনানুষ্ঠানিক" বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে পিটার হাসের "অনানুষ্ঠানিক" বৈঠক ◷ ৮ ঘণ্টা ৫৮ মিনিট আগে শাপলা চত্বর মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে জিয়াউল-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি শাপলা চত্বর মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে জিয়াউল-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি ◷ ৮ ঘণ্টা ৫৮ মিনিট আগে গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি; পরিস্থিতি স্বাভাবিক: ডিআইজি গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি; পরিস্থিতি স্বাভাবিক: ডিআইজি ◷ ৮ ঘণ্টা ৫৮ মিনিট আগে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: শামা ওবায়েদ শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: শামা ওবায়েদ ◷ ১০ ঘণ্টা ৩ মিনিট আগে