অনলাইন, ০৩ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ভোগডাঙ্গায় জমজমাট জুনিয়র ফুটবল ফাইনাল, মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস খাসিয়া পুঞ্জিতে তাণ্ডব, কেটে দিলো ৮ হাজার পানগাছ ছাগলে জমির করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত নবিতে আরও দুটি বিভাগ চালু সক্ষমতা যাচাই করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন নওগাঁয় ৬ দিনের দুর্গাপূজা সুষ্ঠভাবে সম্পন্ন করতে বর্ধিত সভা নওগাঁয় হিন্দু নারীর সঙ্গে পরকিয়ার অভিযোগে ইউপি সদস্য পদপ্রার্থী আটক নওগাঁয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত দৌলতপুরে মাদকের টাকা নিয়ে বিরোধ: ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যুর অভিযোগ। কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ১৫ লাখ টাকার মাদক ও পণ্য জব্দ। লন্ডনে সরোয়ার আলমগীর এম‌পি'র সা‌থে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতুর কাজ দ্রুত দৃশ্যমান করার দাবি বিমানবন্দরে তর্ক-বিতর্ক ও হুমকির অভিযোগ: মামলা হওয়ার কয়েক ঘণ্টার পর গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে তর্ক-বিতর্ক ও হুমকির অভিযোগ, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে ঠিকাদারদের মানববন্ধন নোয়াখালী'র সন্তান ইমরান মাহমুদের যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস অর্জন কুড়িগ্রামে জেলা আইনজীবী সহকারী মোহরার এিবার্ষিক নিবাচনে সভাপতি আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান
হোম › বাংলাদেশ › ভোগডাঙ্গায় জমজমাট জুনিয়র ফুটবল ফাইনাল, মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস

ভোগডাঙ্গায় জমজমাট জুনিয়র ফুটবল ফাইনাল, মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৫৬ পিএম, ০২ অক্টোবর, ২০২৬ 7
ভোগডাঙ্গায় জমজমাট জুনিয়র ফুটবল ফাইনাল, মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস

কুড়িগ্রাম প্রতিনিধি:


কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নওদাবাস ইটের ভাটায় অনুষ্ঠিত হয়েছে জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।


শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় শুরু হওয়া ফাইনাল খেলায় মুখোমুখি হয় উত্তর কুমরপুর ফারাজীপাড়া জুনিয়র ফুটবল একাদশ ও মধ্যকুমরপুর সবপাড়া জুনিয়র ফুটবল একাদশ।


খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ রুসনা বেগম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হামিদুল ইসলাম, ভোগডাঙ্গা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য রওশনারা বেগম,ও হাফেজ মোঃ আব্দুল্লাহ, সবুজ খান ও মিলন সরকার।


এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নের সমাজসেবক মোঃ ইলিয়াস হোসেন এবং সমাজসেবক মোঃ সফিকুল ইসলাম সফি।


খেলায় সভাপতিত্ব করেন ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ সিরাজুল ইসলাম নয়ন।


সভাপতির বক্তব্যে মোঃ সিরাজুল ইসলাম নয়ন বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।


তিনি আরও বলেন, “মাদক নয়, মাঠ হোক তরুণদের ঠিকানা; খেলাধুলায় গড়ি সুস্থ-সুন্দর ভবিষ্যৎ।”


ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নওদাবাস ইটের ভাটার মাঠে বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে। দর্শকরা দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ দেন।


আয়োজক ও স্থানীয়রা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।