অনলাইন, ১৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
বৃহস্পতিবার চীনের শেনজেনে ট্রাম্প-পুতিন-সি চিন পিংয়ের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, নিশ্চিত করল বেইজিং সফটওয়্যার ত্রুটিতে চেজ ব্যাংকে দেশজুড়ে বিভ্রাট, সন্ধ্যায় স্বাভাবিক হলো লেনদেন হাশ মানি মামলার দণ্ড বাতিলে ফেডারেল আপিল আদালতে ট্রাম্প, সিদ্ধান্ত আসেনি রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে, শুরুতে ২৪০ মেগাওয়াট সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে রাজধানীর মিরপুরে বাসে আগুন, জড়িত সন্দেহে আটক ২ নাটোরে তিন গাড়িতে এসে "জয় বাংলা" স্লোগান দিয়ে গুলি ও ককটেল বিস্ফোরণ, আটক ১ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলা, আ.লীগ-এনসিপি সংঘর্ষে আহত কয়েকজন কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন আলোচিত কাঠবিড়ালি পিনাটের সাবেক মালিক আইসের হেফাজতে, দেশ থেকে বহিষ্কারের মুখে বিক্ষোভ দমনের বিতর্কিত এনওয়াইপিডি ইউনিট এসআরজি ভেঙে দিলেন মেয়র মামদানি ব্রঙ্কসের কো-অপ সিটিতে গুলিতে দুই নিরাপত্তা কর্মকর্তা আহত, অভিযুক্তের লাশ উদ্ধার চীনা গুপ্তচর সন্দেহে কেলেঙ্কারি: এনভিডিয়ার সাবেক প্রধান জেনসেন হুয়াংয়ের ফেরায় আপত্তি নেই ট্রাম্পের বাংলাদেশকে অর্থায়নের যোগ্য ঘোষণা করল মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি
হোম › রাজনীতি › লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলা, আ.লীগ-এনসিপি সংঘর্ষে আহত কয়েকজন

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলা, আ.লীগ-এনসিপি সংঘর্ষে আহত কয়েকজন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:০৫ পিএম, ১৬ নভেম্বর, ২০২৬ 49
লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলা, আ.লীগ-এনসিপি সংঘর্ষে আহত কয়েকজন
মাইনুদ্দিন
মাইনুদ্দিননিউইয়র্ক প্রতিনিধি॥

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা শেষে এনসিপি ও বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে মেফেয়ার ভেন্যুর সামনে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনকে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে প্রথম আলো জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশের পাঁচটি গাড়ি ও দুটি অ্যাম্বুলেন্স পৌঁছায়। ঘটনার পর নাহিদ ইসলাম আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে নাহিদ ইসলাম লেখেন, "অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।" তিনি জানান, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন এবং তাঁরা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন।

হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।

এর আগে শনিবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামের একটি অনুষ্ঠানের বাইরেও যুক্তরাজ্য যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ করে তাঁকে হেনস্তার চেষ্টা করেন। এসব অভিযোগের বিষয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: প্রথম আলো, বাংলা ট্রিবিউন

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ◷ ৬ ঘণ্টা ১৮ মিনিট আগে বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন ◷ ৬ ঘণ্টা ১৮ মিনিট আগে কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা ◷ ৬ ঘণ্টা ৪৮ মিনিট আগে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: সংসদে উত্তপ্ত বিতর্ক, এমপির বাড়িতে হামলায় কঠোর ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: সংসদে উত্তপ্ত বিতর্ক, এমপির বাড়িতে হামলায় কঠোর ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর ◷ ১২ ঘণ্টা ১৯ মিনিট আগে সংসদে কৃষকদের "অশিক্ষিত-মূর্খ" বললেন এমপি বাবুল, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ সংসদে কৃষকদের "অশিক্ষিত-মূর্খ" বললেন এমপি বাবুল, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ ◷ ১২ ঘণ্টা ৩৮ মিনিট আগে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সারাদেশে মাঠে থাকবে বিএনপি: রিজভী আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সারাদেশে মাঠে থাকবে বিএনপি: রিজভী ◷ ১৩ ঘণ্টা ৪২ মিনিট আগে