অনলাইন, ১৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
বৃহস্পতিবার চীনের শেনজেনে ট্রাম্প-পুতিন-সি চিন পিংয়ের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, নিশ্চিত করল বেইজিং সফটওয়্যার ত্রুটিতে চেজ ব্যাংকে দেশজুড়ে বিভ্রাট, সন্ধ্যায় স্বাভাবিক হলো লেনদেন হাশ মানি মামলার দণ্ড বাতিলে ফেডারেল আপিল আদালতে ট্রাম্প, সিদ্ধান্ত আসেনি রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে, শুরুতে ২৪০ মেগাওয়াট সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে রাজধানীর মিরপুরে বাসে আগুন, জড়িত সন্দেহে আটক ২ নাটোরে তিন গাড়িতে এসে "জয় বাংলা" স্লোগান দিয়ে গুলি ও ককটেল বিস্ফোরণ, আটক ১ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলা, আ.লীগ-এনসিপি সংঘর্ষে আহত কয়েকজন কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন আলোচিত কাঠবিড়ালি পিনাটের সাবেক মালিক আইসের হেফাজতে, দেশ থেকে বহিষ্কারের মুখে বিক্ষোভ দমনের বিতর্কিত এনওয়াইপিডি ইউনিট এসআরজি ভেঙে দিলেন মেয়র মামদানি ব্রঙ্কসের কো-অপ সিটিতে গুলিতে দুই নিরাপত্তা কর্মকর্তা আহত, অভিযুক্তের লাশ উদ্ধার চীনা গুপ্তচর সন্দেহে কেলেঙ্কারি: এনভিডিয়ার সাবেক প্রধান জেনসেন হুয়াংয়ের ফেরায় আপত্তি নেই ট্রাম্পের বাংলাদেশকে অর্থায়নের যোগ্য ঘোষণা করল মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি
হোম › জাতীয় › রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে, শুরুতে ২৪০ মেগাওয়াট

রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে, শুরুতে ২৪০ মেগাওয়াট

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:২৫ পিএম, ১৬ নভেম্বর, ২০২৬ 52
রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে, শুরুতে ২৪০ মেগাওয়াট
মো: আদিবুর রহমান মাসুদ
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥

পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। সবকিছু ঠিক থাকলে কয়েক ঘণ্টার জন্য এই ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হবে।

প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান এ পরিকল্পনার কথা জানিয়েছেন। সংশ্লিষ্টরা জানান, প্রথম দফায় সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হতে পারে। কয়েক ঘণ্টা পর কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।

শুরুতে প্রথম ইউনিটটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় চলবে এবং ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। পারমাণবিক জ্বালানি থেকে তৈরি তাপে পানি বাষ্পে পরিণত হবে, সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরে বিদ্যুৎ উৎপাদিত হবে। তবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়া মানেই এখনই বাণিজ্যিক উৎপাদন শুরু নয়।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাসংক্রান্ত সব শর্ত পূরণ নিশ্চিত হওয়ার পরই অনুমতি দেওয়া হবে। অন্যদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জাতীয় গ্রিড প্রস্তুত থাকার কথা নিশ্চিত করেছেন।

গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়া উপলক্ষে সরকারের একটি আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনাও রয়েছে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হতে পারেন। এ কারণে ২১ নভেম্বরের আগে বা পরে আনুষ্ঠানিক সংযোগের আয়োজন হতে পারে, তবে চূড়ান্ত সময়সূচি এখনো ঠিক হয়নি।

প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী বিশ্বের ৩৩তম দেশ হিসেবে তালিকায় উঠবে বাংলাদেশের নাম।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ ◷ ৬ ঘণ্টা ৪৮ মিনিট আগে নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা, শিক্ষার্থীদের মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা, শিক্ষার্থীদের মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◷ ১২ ঘণ্টা ১৯ মিনিট আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে পিটার হাসের "অনানুষ্ঠানিক" বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে পিটার হাসের "অনানুষ্ঠানিক" বৈঠক ◷ ১২ ঘণ্টা ৩৮ মিনিট আগে শাপলা চত্বর মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে জিয়াউল-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি শাপলা চত্বর মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে জিয়াউল-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি ◷ ১২ ঘণ্টা ৩৮ মিনিট আগে গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি; পরিস্থিতি স্বাভাবিক: ডিআইজি গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি; পরিস্থিতি স্বাভাবিক: ডিআইজি ◷ ১২ ঘণ্টা ৩৮ মিনিট আগে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: শামা ওবায়েদ শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: শামা ওবায়েদ ◷ ১৩ ঘণ্টা ৪২ মিনিট আগে