অনলাইন, ১৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন আলোচিত কাঠবিড়ালি পিনাটের সাবেক মালিক আইসের হেফাজতে, দেশ থেকে বহিষ্কারের মুখে বিক্ষোভ দমনের বিতর্কিত এনওয়াইপিডি ইউনিট এসআরজি ভেঙে দিলেন মেয়র মামদানি ব্রঙ্কসের কো-অপ সিটিতে গুলিতে দুই নিরাপত্তা কর্মকর্তা আহত, অভিযুক্তের লাশ উদ্ধার চীনা গুপ্তচর সন্দেহে কেলেঙ্কারি: এনভিডিয়ার সাবেক প্রধান জেনসেন হুয়াংয়ের ফেরায় আপত্তি নেই ট্রাম্পের বাংলাদেশকে অর্থায়নের যোগ্য ঘোষণা করল মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ: নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না, বললেন আইজেনকট বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
হোম › রাজনীতি › ডিসেম্বর ঘিরে কঠোর অবস্থানে সরকার, রাজপথে থাকবে বিএনপি ও মিত্ররা

ডিসেম্বর ঘিরে কঠোর অবস্থানে সরকার, রাজপথে থাকবে বিএনপি ও মিত্ররা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৫ এএম, ১৫ নভেম্বর, ২০২৬ 43
ডিসেম্বর ঘিরে কঠোর অবস্থানে সরকার, রাজপথে থাকবে বিএনপি ও মিত্ররা
মো: আদিবুর রহমান মাসুদ
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥

রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাকে পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার। নীতিনির্ধারকদের ধারণা, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জড়িত। এ অবস্থায় ডিসেম্বর ঘিরে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, আর রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি ও তাদের মিত্ররা।

সরকারি সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নাশকতায় জড়িত হিসেবে চিহ্নিতদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো এবং গোয়েন্দা নজরদারি জোরদারের প্রস্তুতি নেওয়া হয়েছে।

গত ৯ নভেম্বর শুরু হওয়া সংসদের চতুর্থ অধিবেশন আগামী বুধবার শেষ হওয়ার কথা। অধিবেশনের আগে বিএনপির সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের রাজপথে থেকে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার নির্দেশ দেন। অধিবেশন শেষে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যসহ দলের সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বলেন, ৭ নভেম্বর রাজধানীর বিশাল সমাবেশ ছিল একটি বার্তা। জনগণের সমর্থন নিয়ে যেকোনো বিশৃঙ্খলা প্রতিহত করা হবে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদী অপতৎপরতা রুখতে জাতীয়তাবাদী শক্তি সক্রিয় থাকবে।

এরই মধ্যে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনগুলো দেশজুড়ে বিক্ষোভ মিছিল করছে। শনিবার নাশকতা ও ককটেল হামলার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জাতীয় প্রেসক্লাব থেকে শাহবাগ পর্যন্ত মিছিল করে। রোববার বিজয়নগর পানির ট্যাংকের সামনে ১২ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ এবং সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের মানববন্ধনের কর্মসূচি রয়েছে।

সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ জানান, সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির সঙ্গে সমন্বয় করে ধারাবাহিক কর্মসূচি চলবে। এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ◷ ৩ ঘণ্টা ৩২ মিনিট আগে বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন ◷ ৩ ঘণ্টা ৩২ মিনিট আগে কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা ◷ ৪ ঘণ্টা ২ মিনিট আগে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: সংসদে উত্তপ্ত বিতর্ক, এমপির বাড়িতে হামলায় কঠোর ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: সংসদে উত্তপ্ত বিতর্ক, এমপির বাড়িতে হামলায় কঠোর ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর ◷ ৯ ঘণ্টা ৩২ মিনিট আগে সংসদে কৃষকদের "অশিক্ষিত-মূর্খ" বললেন এমপি বাবুল, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ সংসদে কৃষকদের "অশিক্ষিত-মূর্খ" বললেন এমপি বাবুল, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ ◷ ৯ ঘণ্টা ৫২ মিনিট আগে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সারাদেশে মাঠে থাকবে বিএনপি: রিজভী আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সারাদেশে মাঠে থাকবে বিএনপি: রিজভী ◷ ১০ ঘণ্টা ৫৬ মিনিট আগে