অনলাইন, ১৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কুমিল্লায় "ভালো মেয়র" খোঁজা নিয়ে বিএনপির এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ বিএনপির প্রধান সমস্যা, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে: সামান্তা শারমিন আলোচিত কাঠবিড়ালি পিনাটের সাবেক মালিক আইসের হেফাজতে, দেশ থেকে বহিষ্কারের মুখে বিক্ষোভ দমনের বিতর্কিত এনওয়াইপিডি ইউনিট এসআরজি ভেঙে দিলেন মেয়র মামদানি ব্রঙ্কসের কো-অপ সিটিতে গুলিতে দুই নিরাপত্তা কর্মকর্তা আহত, অভিযুক্তের লাশ উদ্ধার চীনা গুপ্তচর সন্দেহে কেলেঙ্কারি: এনভিডিয়ার সাবেক প্রধান জেনসেন হুয়াংয়ের ফেরায় আপত্তি নেই ট্রাম্পের বাংলাদেশকে অর্থায়নের যোগ্য ঘোষণা করল মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি কেমব্রিজে নাহিদ ইসলামের অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষোভ, হেনস্তার চেষ্টা ডিসেম্বর ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ: নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না, বললেন আইজেনকট বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
হোম › বাংলাদেশ › গোপালগঞ্জের তাণ্ডব লগি-বৈঠা দিয়ে মানুষ মেরে নৃত্য করার কথা মনে করিয়ে দেয়: উপাচার্য ড. মো. হাছানাত আলী

গোপালগঞ্জের তাণ্ডব লগি-বৈঠা দিয়ে মানুষ মেরে নৃত্য করার কথা মনে করিয়ে দেয়: উপাচার্য ড. মো. হাছানাত আলী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:১০ এএম, ১৬ নভেম্বর, ২০২৬ 13
গোপালগঞ্জের তাণ্ডব লগি-বৈঠা দিয়ে মানুষ মেরে নৃত্য করার কথা মনে করিয়ে দেয়: উপাচার্য ড. মো. হাছানাত আলী
আহিদুল ইসলাম
আহিদুল ইসলামনওগাঁ প্রতিনিধি

নওগাঁ প্রতিনিধিঃ গোপালগঞ্জে যে তান্ডব হলো, এই তান্ডব আমাদেরকে মনে করিয়ে দেয় লগি বৈঠার আন্দোলনের তান্ডবের কথা, মানুষকে মেরে নিত্য করার তান্ডবের কথা বলে মন্তব্য করেছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাছানাত আলী। তিনি বলেন, কালকে গোপালগঞ্জে যে নির্বিচারে, বাড়ি ঘরে আগুন দিচ্ছে আমরা নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পক্ষ থেকে দেশবাসীকে এ ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রের বিপক্ষে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।

সোমবার দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে দেশব্যাপী সন্ত্রাশ, নাশকতা ও সহিংস কর্মকান্ডের প্রতিবাদে আয়োজিত র‍্যালি ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. মো. হাছানাত আলী বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির অজুহাতে যেভাবে সারা দেশে নৈরাজ্য, অগ্নিসংযোগ, ফ্যাক্টরিতে আগুন দিচ্ছে এগুলো দেশবিরোধী ষড়যন্ত্র এবং দেশের অর্থনীতিকে পঙ্গু করার ষড়যন্ত্র। আমরা নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত দেশবিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকারের কাছে দাবি জানাই, যারা সন্ত্রাসী তাদেরকে প্রচলিত আইনের আওতায় এনে বিচার করার জন্য। আরেকটি মানুষ যেন আমার গার্মেন্টস এ আগুন দিতে না পারে, ফ্যাক্টরিতে আগুন না দিতে পারে। আমার সম্ভাবনাময় অর্থনীতির অন্যতম একটি খাত এই গার্মেন্টসকে বিদেশে পাঠিয়ে দেওয়ার যে নীল নকশার ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র সফল হতে না পারে। এটাকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে।

তিনি বলেন, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারকে জনগণের শান্তি যেন কেউ বিঘ্নিত করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। জনগণ চায় সরকার এই বিশৃঙ্খলাকারীদের হাত থেকে দেশকে রক্ষা করুক। জনগণ চায় সরকার এই গার্মেন্টস শিল্পের ধ্বংসের সাথে জড়িত শ্রমিক নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, ফ্যাক্টরিতে আগুন দিচ্ছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুক। জনগণ চায় চাঁদাবাজদেরকে প্রতিহত করুক সরকার। জনগণ চায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক।

তিনি আরও বলেন, রাজনৈতিক বিভাজন থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে সম্ভাবনাময় গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য ফ্যাক্টরিতে আগুন দিয়ে যারা অরাজকতা সৃষ্টি করছে, তাদের পরিচয় তারা সন্ত্রাসী। তাদের পরিচয় তারা ধ্বংসকারী। এদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিচার ত্বরান্বিত করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, আইনের যথাযথ প্রয়োগ করুন। অপরাধীর প্রতি অনুকম্পা দেখানোর কোন সুযোগ নেই। অপরাধী যে দলেরই হোক না কেন, চাঁদাবাজ যে দলেরই হোক না কেন, সন্ত্রাসী কর্মকাণ্ড যে দলেরই হোক না কেন, দেশের প্রচলিত আইনের আওতায় এনে এদের বিচারের পথকে সুগম করুন।

এ সময় সমাবেশ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.মোহাম্মদ তারিকুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের প্রাভষক আমেনা আক্তার, আইন বিভাগের প্রভাষক সানজিদা কবিরসহ অন্যরা বক্তব্য রাখেন।

লিংক কপি হয়েছে ✓
নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নাগেশ্বরীতে নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ◷ ৩ ঘণ্টা ৪৩ মিনিট আগে ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালন, অনুপস্থিত প্রধান অতিথি ডিসি অন্নপূর্ণা ◷ ৩ ঘণ্টা ৪৩ মিনিট আগে কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ◷ ৩ ঘণ্টা ৪৩ মিনিট আগে নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর ◷ ৩ ঘণ্টা ৪৩ মিনিট আগে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা ◷ ৯ ঘণ্টা ১০ মিনিট আগে নানিয়ারচর জোন কর্তৃক বসতবাড়ি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ নানিয়ারচর জোন কর্তৃক বসতবাড়ি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ ◷ ৯ ঘণ্টা ১৪ মিনিট আগে