Columbus, ০৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ওকাসিও-কর্টেজকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে উৎসাহ দিতে ‘রেডি ফর এওসি’ প্রচারণা শুরু তুরস্কের আন্তালিয়ায় শুরু কপ-৩১, প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত কয়েকজন সংযোগ সড়কের অভাবে ২৭ বছর ধরে অচল সেতু, চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ টানা দ্বিতীয় দিন ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আটক ১ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে কুড়িগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ইয়াবা ও চোরাচালানের মালামালসহ আটক ১ যশোরে পুলিশ কর্মকর্তার চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিবেচনায় নেই লাবুশেন শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল হবে: সংসদে প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের, মালিকদের চার কার্যদিবস সময় মেক্সিকোতে জালিস্কো কার্টেলের শীর্ষ নেতা ‘আর২’ গ্রেপ্তার, সহায়তা করেছে ডিইএ ডেঙ্গুতে এক দিনে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০ মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ১ লাখ টাকা জরিমানা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন জানুয়ারিতে, পরীক্ষা শুরু ফেব্রুয়ারিতে
হোম › আন্তর্জাতিক › জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ইলসে আইগনার

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ইলসে আইগনার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৩৮ পিএম, ০৮ নভেম্বর, ২০২৬ 72
জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ইলসে আইগনার
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক ও প্রকাশক

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার ইলসে আইগনারকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। মনোনয়ন চূড়ান্ত হলে ৬১ বছর বয়সী এই রাজনীতিক হবেন জার্মানির ইতিহাসে প্রথম নারী রাষ্ট্রপ্রধান।

রোববার (৮ নভেম্বর) নিজ দল খ্রিষ্টান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে মের্ৎস এ ঘোষণা দেন। আইগনার সিডিইউর বাভারিয়াভিত্তিক সহযোগী দল খ্রিষ্টান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। সোমবার সিডিইউ ও সিএসইউর বৈঠকে তাঁর মনোনয়ন অনুমোদিত হওয়ার কথা।

জার্মানির রীতি অনুযায়ী ক্ষমতাসীন জোটের দলগুলোকে প্রেসিডেন্ট পদে অভিন্ন প্রার্থী দিতে হয়। বর্তমান সরকার সিডিইউ, সিএসইউ ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) নিয়ে গঠিত। এসপিডি আগেও আইগনারের প্রতি সমর্থন জানিয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য গঠিত বিশেষ নির্বাচকমণ্ডলী ফেডারেল কনভেনশনে আগামী ৩০ জানুয়ারি ভোট হবে।

বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার ২০১৭ সাল থেকে দায়িত্বে আছেন। ২০২৭ সালের মার্চে তাঁর দ্বিতীয় মেয়াদ শেষ হবে। জার্মানিতে প্রেসিডেন্টের পদ মূলত আনুষ্ঠানিক, তবে তিনি আইনে স্বাক্ষর ও মন্ত্রীদের আনুষ্ঠানিক নিয়োগ দেন এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হন।

আইগনার ১৯৯৮ সালে ফেডারেল পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে আসেন। সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারে তিনি কৃষিমন্ত্রী ছিলেন। ২০১৮ সাল থেকে তিনি বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকারের দায়িত্ব পালন করছেন।

ইলসে আইগনার। ফাইল ছবি: Syn 2023 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

লিংক কপি হয়েছে ✓