অনলাইন, ১০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা; নাশকতাকারীদের গ্রেপ্তারে এসপিদের নির্দেশ আইজিপির ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন, চিকিৎসার খোঁজ নিলেন কর্মকর্তারা টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন নওগাঁয় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই, এটা ‘ধাপ্পা’: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ সরকার ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না: সংসদে জামায়াত আমির শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর মিশিগানের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের সময় হাতেনাতে গ্রেপ্তার ৩৩, জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা নুরের ইসরায়েলে নতুন পার্লামেন্টের শপথ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়া: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া আর কোনো উপায় নেই: চিফ প্রসিকিউটর যুক্তরাষ্ট্রের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় জোর
হোম › বাংলাদেশ › নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ নতুন চিকিৎসকের যোগদান, হাসপাতাল পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল ইসলাম

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ নতুন চিকিৎসকের যোগদান, হাসপাতাল পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল ইসলাম

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১১:২৯ পিএম, ০৮ নভেম্বর, ২০২৬ 16
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ নতুন চিকিৎসকের যোগদান, হাসপাতাল পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল ইসলাম
সাইফুর রহমান
সাইফুর রহমানকুড়িগ্রাম প্রতিনিধি॥

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সর্বস্তরের মানুষের স্বাস্থ্যসেবা আরও গতিশীল, সহজলভ্য ও মানসম্মত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিনজন চিকিৎসক যোগদান করেছেন। সেই সঙ্গে হাসপাতালের চিকিৎসাসেবার মান ও সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম।

হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসাসেবার পরিধি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সদ্য যোগদানকারী তিন নতুন চিকিৎসক হলেন— ১. ডাঃ মোছাঃ মারিয়া সুলতানা স্বপ্নীল (সহকারী সার্জন), ২. ডাঃ মোঃ তারেক হাসান হিমু (সহকারী সার্জন), ৩. ডাঃ মোঃ মাহমুদুর রহমান মন্ডল লাবিব (সহকারী ডেন্টাল সার্জন)।

নতুন চিকিৎসকদের আগমনে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবারের পক্ষ থেকে তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নতুন চিকিৎসকদের মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে উপজেলার সাধারণ মানুষ আরও উন্নত সেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এদিকে, আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সরেজমিনে পরিদর্শন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, ভর্তি থাকা রোগীদের খোঁজখবর নেন এবং সার্বিক চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিনি দায়িত্বরত চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ মোঃ রমজান আলী জানান, "নতুন চিকিৎসকদের যোগদান এবং মাননীয় সংসদ সদস্যের পরিদর্শনে হাসপাতালের কর্মচাঞ্চল্য আরও বৃদ্ধি পেয়েছে। নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান নিশ্চিতে এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।"

নতুন চিকিৎসক পদায়ন ও স্থানীয় জনপ্রতিনিধির নিয়মিত তদারকিতে নাগেশ্বরীর স্বাস্থ্যসেবার মান নতুন মাত্রায় পৌঁছাবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

লিংক কপি হয়েছে ✓