অনলাইন, ১০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা; নাশকতাকারীদের গ্রেপ্তারে এসপিদের নির্দেশ আইজিপির ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন, চিকিৎসার খোঁজ নিলেন কর্মকর্তারা টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন নওগাঁয় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই, এটা ‘ধাপ্পা’: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ সরকার ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না: সংসদে জামায়াত আমির শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর মিশিগানের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের সময় হাতেনাতে গ্রেপ্তার ৩৩, জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা নুরের ইসরায়েলে নতুন পার্লামেন্টের শপথ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়া: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া আর কোনো উপায় নেই: চিফ প্রসিকিউটর যুক্তরাষ্ট্রের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় জোর
হোম › অর্থনীতি › পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের, মালিকদের চার কার্যদিবস সময়

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের, মালিকদের চার কার্যদিবস সময়

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৭:২০ এএম, ০৯ নভেম্বর, ২০২৬ 48
পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের, মালিকদের চার কার্যদিবস সময়
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক ও প্রকাশক

তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা লিখিতভাবে এ প্রস্তাব জমা দেন। তবে মালিকপক্ষ এদিন কোনো প্রস্তাব দেয়নি। তাদের লিখিত প্রস্তাব জমা দিতে চার কার্যদিবস সময় বেঁধে দিয়েছে বোর্ড।

সভা শেষে সংবাদ সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, ডিসেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি চূড়ান্ত করে জানুয়ারি ২০২৭-এর বেতনের সঙ্গে তা যুক্ত করার লক্ষ্য রয়েছে। শিল্পাঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে মালিকপক্ষ সুপারিশ তৈরিতে অতিরিক্ত সাত দিন চাইলেও বোর্ড চার কার্যদিবস সময় দিয়েছে। এর মধ্যে মালিকপক্ষ প্রস্তাব না দিলে বোর্ড নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় এগিয়ে যাবে। তিনি বলেন, ‘তাদের প্রস্তাবের জন্য বসে থাকব না।’ বোর্ডের সদস্যরা চলতি সপ্তাহে বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানাও সরাসরি পরিদর্শন করবেন।

শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার জানান, চার সদস্যের একটি পরিবারের পুষ্টি, চিকিৎসা, আবাসন ও শিক্ষা ব্যয় বিবেচনায় স্বাভাবিক জীবনযাপনে মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতার কথা ভেবে সর্বনিম্ন চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার এবং প্রথম গ্রেডে ৪৮ হাজার টাকা মজুরি চাওয়া হয়েছে। শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা এবং অফিস কর্মচারীদের ক্ষেত্রে সর্বকনিষ্ঠ পদে ৪০ হাজার থেকে সর্বোচ্চ পদে ৫৫ হাজার টাকা মজুরির সুপারিশ করা হয়েছে।

মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন বলেন, ঢাকার আশপাশের শিল্পাঞ্চলে সাম্প্রতিক অস্থিরতার কারণে মালিকদের কারখানার কাজে বেশি মনোযোগ দিতে হচ্ছে। এ কারণে পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরিতে কিছুটা দেরি হচ্ছে। বোর্ডের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই তাঁরা প্রস্তাব জমা দেবেন।

জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা হয়।

বাংলাদেশের একটি পোশাক কারখানায় কাজ করছেন শ্রমিকেরা। ফাইল ছবি: Tareq Salahuddin / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0)

লিংক কপি হয়েছে ✓