অনলাইন, ১০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা; নাশকতাকারীদের গ্রেপ্তারে এসপিদের নির্দেশ আইজিপির ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন, চিকিৎসার খোঁজ নিলেন কর্মকর্তারা টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন নওগাঁয় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই, এটা ‘ধাপ্পা’: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ সরকার ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না: সংসদে জামায়াত আমির শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর মিশিগানের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের সময় হাতেনাতে গ্রেপ্তার ৩৩, জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা নুরের ইসরায়েলে নতুন পার্লামেন্টের শপথ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়া: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া আর কোনো উপায় নেই: চিফ প্রসিকিউটর যুক্তরাষ্ট্রের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় জোর
হোম › বাংলাদেশ › সংযোগ সড়কের অভাবে ২৭ বছর ধরে অচল সেতু, চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ

সংযোগ সড়কের অভাবে ২৭ বছর ধরে অচল সেতু, চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:০৭ এএম, ০৯ নভেম্বর, ২০২৬ 14
সংযোগ সড়কের অভাবে ২৭ বছর ধরে অচল সেতু, চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ
মাহিদুল ইসলাম
মাহিদুল ইসলামমৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে একটি জলাশয়ের উপর ২৭ বছর ধরে দাঁড়িয়ে আছে সংযোগ সড়ক বিহীন সেতু। নির্মাণের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেতুর দুই পাশে পর্যাপ্ত মাটি না থাকায় ছোট-বড় কোন ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। এমনকি অসুস্থ ও বয়স্ক মানুষেরা পায়ে হেঁটে সেতু পারাপার হতে বেগ পেতে হচ্ছে। সেতুর পাশে পর্যাপ্ত মাটি না থাকায় এই অঞ্চলের অন্তত ৮ থেকে ১০ গ্রামের মানুষ অনেক কষ্ট করে চলাচল করতে হচ্ছে।

জানা যায় , ১৯৯৯ সালে উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে একটি জলাশয়ের উপর সেতুটি নির্মাণ করা হয়। তবে অবাক করা বিষয় হচ্ছে সেতুর দুই পাশে রাস্তা থাকার পরেও সামান্য মাটির অভাবে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেতু দিয়ে প্রতিদিন দুই পাশের কান্দিগাঁও, বন্দেরগাঁও, পশ্চিম জালালপুর, হকতিয়ারখোলা, হিরামতি ছয় সিড়ি গ্রামসহ বেশ কিছু গ্রামের মানুষ ভোগান্তি নিয়ে যাতায়াত করেন। স্থানীয় এলাকাবাসী দীর্ঘদিন ধরে সংযোগ সড়কের দাবি জানালেও নেওয়া হয়নি কার্যকরি কোন পদক্ষেপ।

স্থানীয় এলাকাবাসী জানান, প্রায় তিন দশক আগে কয়েকটি এলাকার মানুষ যাতায়াতের কথা চিন্তা করে এখানে সেতু নির্মাণ করা হয়। সেতু নির্মাণের পর এলাকাবাসী যোগাযোগ ব্যবস্থার নতুন স্বপ্ন দেখলেও তা আর বাস্তবায়ন হয়নি। সেতুর দুই পাশে সড়ক থাকলেও সেতুর সম্মুখে পর্যাপ্ত মাটি ভরাট না থাকায় কোন ধরনের গাড়ি চলাচল করেনা। বিশেষ করে রোগিদেরকে অনেক কষ্ট করে চলতে হয়। এতো ভোগান্তির পরেও সেতু চলাচলের উপযোগী করার জন্য কেউ কোন পদক্ষেপ নেয়নি।

সরজমিনে দেখা যায়, সেতুর দুই পাশে সাধারণ মানুষ পায়ে হেঁটে উঠতে হয় অনেক কষ্ট করে। বয়স্ক মানুষেরা কোন সাহায্য ছাড়া সেতুতে উঠতে পরেন না। রাস্তা থেকে প্রায় ৫-৬ ফুট উচুতে সেতুর অবস্থান। এতে সেতু দিয়ে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারেনা। বৃষ্টির দিনে সেতু পারাপারের সময় অনেক মানুষ দূর্ঘটনার শিকার হন। সেতুটি ব্যবহারের উপযোগী হলে ৮ থেকে ১০ গ্রামের কয়েক হাজার মানুষের জীবনযাত্রা সহজ হয়ে আসতো। অতি প্রয়োজনে তিন থেকে চার কিলোমিটার ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীকে।

অটোরিকশা চালক নূরুল ইসলাম বলেন, সেতুর নিকট এসে সবধরনের যানবাহন আটকে যায়। সেতুর দুই পাশে যানবাহন চলাচলের উপযোগী সড়ক রয়েছে তবে সেতুর উপর উঠার সংযোগ সড়ক না থাকায় অচল অবস্থায় পড়ে রয়েছে। কেউ যদি উদ্যোগ নিয়ে সেতুর দুই পাশ ভরাট করে তাহলেও চলাচল করা যেতো।

স্থানীয় বাসিন্দা রোকশানা বেগম, আব্দুল খালেক বলেন, তিন দশক ধরে সেতুর দুই পাশে মাটি ভরাট ও সড়ক নির্মাণ না হওয়ায় এটি আজও অচল। আমরা কতো কষ্ট করে জীবনযাপন করতে তা ভাষায় বলতে পারবোনা। সেতুর দুই পাশ মাটি ভরাটের অভাবে একেবারে চলাচলের অনুপযোগী। বিশেষ করে অসুস্থ ও বয়স্কদের চলাচলে অনেক কষ্ট হয়। সেতুটে উঠতে না পারায় অনেক বৃদ্ধ মুসল্লী মসজিদে নামাজে যেতে পারেননা। কেউ অসুস্থ হলে গাড়ি চলাচল না করায় হাসপাতালে নেওয়া যায়না।

কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. সাইফুল আজম জানান, সেতুর বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। সেতুর দুই পাশের মাটি ভরাট সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

লিংক কপি হয়েছে ✓